Monday, August 3rd, 2015
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড:: ২০টি দোকান পুড়ে ছাই:: প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি
ডেস্ক ২৪: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আশুগঞ্জ রেলগেট এলাকার হাইওয়ের পাশের মার্কেটে সোমবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আশুগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদার আনোয়ার হোসেন, নাজমুল হোসেন জানান, সকালে রেলগেট এলাকার একটি মিষ্টির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের সব ক’টি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ২০টি দোকান পুড়ে যায়। আগুনেRead More



















