Main Menu

July, 2015

দুস্থ শিশুদের মাঝে নায়ার কবিরের ঈদ উপহার বিতরণ

গত সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের পাইকপাড়াস্থ বাসভবনে অসহায় দুস্থ প্রায় শতাধিক শিশুদের মাঝে ঈদ উপহার নতুন কাপড় বিতরণ করা হয়েছে। এই উপহার সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, শিক্ষক মনিরুল ইসলাম নিপু প্রমুখ।প্রেস রিলিজ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকনের শুভেচ্ছা জ্ঞাপন

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম মিল্লাতের আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন। বিবৃতিতে তিনি বলেন পবিত্র ঈদ-উল ফিতরের মহা আনন্দের দিনে রাজ প্রাসাদ থেকে কুঁড়ে ঘর পর্যন্ত খুশির আলোয় উদ্ভাসিত হোক। তিনি আরও বলেন হিংসা, বিদ্বেষ, অহংকার ও সকল ভেদাবেদ ও অন্যায় পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখ সমৃদ্ধি ভয়ে আনুক পবিত্র ঈদ। সকলের মাঝে ভ্রাত্তৃত্তের বন্ধন ও সম্পৃতি সূদৃঢ় ও অটুট হউক। তিনি বিশ্ব মুসলিম উম্মাহর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণেরRead More

বিজয়নগরের পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ:: ৫ যাত্রী নিহত

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছেন।হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু ঘটে। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী ট্রাকটি ইসলামপুর নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসার একটি আটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশার মধ্যেই মারা যায় ৪ জন যাত্রী। আহত হয় দুজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

জেলা গোয়েন্দা শাখা পুলিশের সাফল্য:: ৫৬০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ দু’জন মাদক পাচারকারীকে আটক

গত ১৪ জুলাই ২০১৫খ্রিঃ ১৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে এসআই আবু বকর সিদ্দিক(১) ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন রামরাইল ব্রীজ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের উপরে চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রাম হতে ব্রাহ্মণবাড়িয়াগামী প্রাইভেট কার নং-ঢাকা-মেট্রো-খ-১৩-৩০৬৬ তল্লাশী করে কামাল উদ্দিন(৩৪) ও মোঃ ছিদ্দিক(৩৫) এর নিকট হতে ০৭টি প্যাকেটে প্রায় ১১,২০,০০০/- (এগার লক্ষ বিশ হাজার) টাকার সর্বমোট ৫,৬০০ (পাঁচ হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  প্রেস রিলিজ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

গত ১৪ জুলাই ২০১৫খ্রিঃ ১৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে এসআই আবু বকর সিদ্দিক(১) ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন রামরাইল ব্রীজ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের উপরে চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রাম হতে ব্রাহ্মণবাড়িয়াগামী প্রাইভেট কার নং-ঢাকা-মেট্রো-খ-১৩-৩০৬৬ তল্লাশী করে কামাল উদ্দিন(৩৪) ও মোঃ ছিদ্দিক(৩৫) এর নিকট হতে ০৭টি প্যাকেটে প্রায় ১১,২০,০০০/- (এগার লক্ষ বিশ হাজার) টাকার সর্বমোট ৫,৬০০ (পাঁচ হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দফায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

ডেস্ক ২৪::॥ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে। আজ মঙ্গলবার সদর গৌতমপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নে অভিযান পরিচালনা করে। ১০ টি গ্যাস রাইজার জব্দ করা হয় । অভিযানে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোমম্পানির লিঃ এর ব্যবস্থাপক প্রকৌশলী  (সেবা) মোঃ আবু জাফর উপস্থিত ছিলেন। এদিকে গত সোমবার উত্তর সুহিলপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে। এই নিয়ে দুদিনে মোট ১৯টি অবৈধ সংযোগ বিছিন্ন করা হল। নাম প্রকাশ না করা শর্তে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোমম্পানির লিঃ এর কয়েকRead More

রমজানের শিক্ষা নিয়ে শৃঙ্খলার সাথে জীবন যাপন করতে হবে-জেলা প্রশাসক

  জেলা ট্রাক মালিক গ্র“পের ইফতার পূর্ব আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, রমজানের শিক্ষা নিয়ে আমাদেরকে শৃঙ্খলার সাথে জীবন যাপন করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার পূর্ব মেড্ডাস্থ উল্লাস কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্র“পের ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি জেলাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। জেলা ট্রাক মালিক গ্র“পের সভাপতি হাজী শেখ মোঃ মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃRead More

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে পোনা অবমুক্তকরণ ও ইফতার মাহফিল

গত ১৪ জুলাই ২০১৫খ্রিঃ বিকাল ৫টায় কাউতলী এন্ডারসন সেতুঘাটে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে উন্মুক্ত জলাশলে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বিকাল ৬টায় জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৩, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি উপস্থিত ছিলেন। প্রেস রিলিজ

This site is protected by wp-copyrightpro.com