July, 2015
ঈদের আনন্দে নাচানাচি করতে গিয়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর সংলগ্ন তিতাস নদীতে নৌকা থেকে পড়ে এহসান (১২) নামে এক কিশোর মারা গেছে।শনিবার বিকেল সাড়ে পাচটার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।নিহত কিশোর এহসান উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মধ্যপাড়ার সুলতান মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, ঈদ আনন্দ উপভোগ করতে বগডহর গ্রামের একদল কিশোর-যুবক নৌকায় লাউড স্পিকারে গান লাগিয়ে তিতাস নদীতে ঘুরতে বের হয়। উপজেলা সদর সংলগ্ন এলাকায় আসলে অন্য একটি ইঞ্জিনচালিত নৌকা তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নাচতে থাকা ওই কিশোর পানিতে পড়ে ইঞ্জিনের পাখার আঘাতেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত নেতা গ্রেফতার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। কসবা উপজেলা সদরের সুপার মার্কেটের সামনে থেকে শনিবার সন্ধ্যা ৬টায় তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার শাহপুর গ্রামে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, নাশকতার মামলায় কাজী সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কসবা থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। কসবা উপজেলা সদরের সুপার মার্কেটের সামনে থেকে শনিবার সন্ধ্যা ৬টায় তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার শাহপুরRead More
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৯নং নাটাই (দঃ) ইউনয়িন বাসীকে শামীম উন বাছির এর শুভেচ্ছা ও অভিনন্দন।
মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ৯নং নাটাই (দঃ)ইউনয়িনের,সর্বস্তরের নাগরিকবৃন্দকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। ইউনয়িনবাসী সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি, শারিরিক সুস্থতা ও দীর্ঘায়্যু কামনা করি। ………………………………………………………………শামীম উন বাছির।
সরাইলে রথযাত্রা
সরাইল প্রতিনিধি:: উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র আজ তেকে পাচঁ শত চল্লিশ বছর র্পূবে শ্রীচৈতন্য মহাপ্রভু তাহার সঙ্গীদের নিয়ে পুরীধামের নীলাচল ধাম থেকে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করেন। সেই নিয়ম অনুযায়ী পৃথিবীর প্রায় সকল দেশেই প্রধান মন্দির থেকে অন্য কোন জায়গার উদ্দেশ্যে সমস্ত ভক্তগন কৃষ্ণ নামসহ যোগে যাত্রা করেন। গতকাল সনিবার কালীকচ্ছ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে মনির বাগ পরিমলের বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে ৯দিন অবস্থান করে পুনরায় ২৭ জুন উল্টো রথে কালীকচ্ছ মন্দিরে ফিরবেন। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হকRead More
৭২ বোতল এসকফসহ ০২ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
প্রেস বিজ্ঞপ্তি::ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় অত্র মডেল থানার এসআই/প্রেমধন মজমুদার সঙ্গীয় নারী কনস্টেবল/অমিতা রানী মজুমদার, কনস্টেবল/ফয়সাল আহমেদ-সহ কাউতলী হতে উজানিশার ব্রীজ পর্যন্ত আইন শৃঙ্খলা ডিউটি করাকালীন সময়ে অদ্য ১৭/০৭/১৫ইং তারিখ ১৩.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। জোহরা (৪০), স্বামী-মামুন, সাং-নলগড়িয়া, ২। মর্জিনা (৪২), পিতা-হযরত আলী, স্বামী-মৃত ফরিদ, সাং-কাশিনগর, উভয় থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে বডিতে ফিটিং অবস্থায় ৭২(বাহাত্তুর) বোতল এসকফ (ঊংশঁভ) সহ অত্র থানাধীন কাউতলী মোড়স্থ পূর্বাশা হোটেলের সামনে থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনের মামলাRead More
সরাইলে ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সরাইল :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার উপজেলা মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পায়েল মৃধার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হাজী রফিক উদ্দিন ঠাকুর, সাবেক আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইদ্রিছ আলী,Read More
সরাইলে ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার উপজেলা মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পায়েল মৃধার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হাজী রফিক উদ্দিন ঠাকুর, সাবেক আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইদ্রিছRead More
সরাইল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সরাইল প্রতিনিধি: সরাইল প্রেসক্লাবের ইফতার মাহফিল মঙ্গলবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সরাইল প্রেসক্লাবের সভাপতি মো: আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদর উদ্দিন বদুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এমরান হোসেন, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরাইল প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মুসা, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহম্মেদ তফছির, সাহিত্য ও পাঠাগারRead More
প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিক ও যত্নবান হতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, প্রত্যেক মানুষের নিজের দেশ ও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারি হিসেবে এই দায়িত্ব পালনে প্রত্যেকের আন্তরিক ও যতœবান হওয়া উচিৎ। তিনি বলেন প্রত্যেক কর্মকর্তা-কর্মচারিরা তাদের নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্তি অর্জন করা যায়। মেয়র গতকাল বৃহস্পতিবার সকালে মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে রেইনরকোর্ট বিতরণ কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন এইRead More
নাসিরনরে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও বস্ত্র বিতরণ
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া ঃ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নূরপুর দক্ষিণ সড়ক বাজারে ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ রাশেদুল হাসানের সভাপতিত্বে ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যাম এ.টি.এম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ। নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন। বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন শাওন ও যুগ্ম আহ্বায়ক মোঃ সামছুল হক রানা। উক্ত ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক,Read More



















