May, 2015
পিনাকী ভট্টাচার্য্য ও কেশব পালের মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের শোক
উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রখ্যাত নেতা, দানবীর ও সমাজ সেবক, সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব এবং ব্রাহ্মণাবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সম্মানিত সদস্য এডভোকেট প্রনব ভট্টাচার্য্যের পিতা মেড্ডা নিবাসী শ্রী পিনাকী ভট্টাচার্য্য এবং বিশিষ্ট ব্যাবসায়ী ভগবান চন্দ্রপাল সিগারেট এজেন্সির সত্বাধিকারী সমাজ সেবক মধ্যপাড়া নিবাসী কেশব পাল এর মৃত্যুতে জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক মোখলেসুর রহমান ও সাধারণসম্পাদক গোলাম মোস্তফা রাফি এবং সংগঠনের সদর উপজেলা ও পৌর শাখা পরিষদসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ গভীর ভাবে শোকাহত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে এ সমাজ সেবক দ্বয়ের পরিবারবর্গের প্রতিও জানানো হয়েছে সমবেদনা। প্রয়াত দু’জনই ছিলেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার কালের স্বাক্ষী। এRead More
ব্রাহ্মণবাড়িয়া কালভৈরব মন্দির কমিটির সভাপতি পিনাকী ভট্টাচার্য্য পরলোকে
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার রায় সাহেব বাড়ির বাসিন্দা শ্রী শ্রী কালভৈরব মন্দির কমিটির সভাপতি, কুমিল্লাস্থ মহেশ ট্রাস্টি বোর্ড ও ব্রাহ্মণবাড়িয়াস্থ মহাদেব ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রী পিনাকী ভট্টাচার্য্য (৮৬) পরলোকগমন করেছেন। বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে শহরের নাইটিঙ্গেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শ্রী পিনাকী ভট্টাচার্য্য ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও সৎসঙ্গ বিহার-এর ভূমি দাতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেড্ডা বাসষ্ট্যান্ড সংলগ্ন শশ্মানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ডেস্ক ২৪::চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম লাইনের ট্রেন চলাচল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার লাইনচ্যুত হয়ে পড়া ট্রেনের ৩টি বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের আউট ডোরে ঢাকাগামী একটি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে গেলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং ১০ দফা দাবী বাস্তবায়ন : জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরী
গতকাল সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী মোঃ মমিন মিয়ার সভাপতিত্বে জেলার অভ্যন্তরে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া স্বাগত বক্তব্যে বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক স্থানীয় প্রশাসন কর্তৃক জেলার অভ্যন্তরে সকল প্রকার অবৈধ যানবাহন বন্ধসহ হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য আমরা গত ০১/১০/২০১২ইং, ১৫/০৯/২০১৩ ইং এবং ১৭/১১/২০১৪ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় লাগাতার পরিবহন ধর্মঘট করি। প্রত্যেকটিRead More
বিশিষ্ট ব্যবসায়ী কেশব পালের পরলোকগমনে চেম্বারের শোক
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রতিষ্ঠাতাদের অন্যতম উদ্যোক্তা, সাবেক সহ সভাপতি সড়ক বাজারস্থ বিএটিসির পরিবেশক মেসার্স ভগবান পালের স্বত্বাধিকারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সভাপতি ও জেলার বিশিষ্ট ব্যবসায়ী কেশব চন্দ্র পালের পরলোকগমনে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক, উর্ধ্বতন সহ- সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম মাহফুজ, সহ- সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় চেম্বারের নেতৃবৃন্দের পক্ষে আলহাজ্ব আজিজুল হক বলেন, জীবদ্দশায় বাবু কেশব চন্দ্র পাল ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ডRead More
সশ্রম কারাদন্ডপ্রাপ্ত (সাজাপ্রাপ্ত) আসামী শিউলী আক্তার আশা গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি ::ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/কানাই লাল চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত ২০.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জিআর-৫১৭/২০১৩ এবং ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-২৯, তাং-০৭/০৫/১৩ইং, ধারা-১৯৯০ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৩(ক) সংক্রান্তে ০২(দুই) বৎসর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ও অনাদায়ে আরো ৫০০০/- টাকা জরিমানাসহ সাজাপ্রাপ্ত আসামী # শিউলী আক্তার আশা (২৫), স্বামী-মোঃ বাবুল মিয়া, পিতা-আবু সিদ্দিক, সাং-বিদ্যাকুট গঙ্গানগর, থানা-নবীনগর, এ/পি পৈরতলা তিন রাস্তার মোড়, বিল্লালের বাড়ি, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন টিএরোড এলাকা থেকে গ্রেফতারপূর্বক আসামীকে বিজ্ঞRead More
আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের কান্ডারী-হাফেজ আবুল হাসানাত আমিনী
আগামীকাল ২১মে রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ বেফাকুল মাদারিসীন (কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর ৩৮ তম কেন্দ্রীয় পরীক্ষা এবং আগামী ২৩ শে মে রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড এদারায়ে তা’লীমিয়া এর ৭৫তম মারকাজী পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন আল্লামা মুফতী ফজলুল হক আমিনী (রহঃ) এর সুযোগ্য উত্তরসরী এবং সাহেবজাদা ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, ২০দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ব্রাহ্মণবাড়িয়া (০২) দুই নির্বাচনী এলাকার মাটি ও গণমানুষের নেতা হযরত মাওলানা হাফেজ আবুল হাসানাত আমিনী। মাওলানা আমিনী এক বিজ্ঞপ্তিতে ছাত্রদের উদ্দেশ্যে করে বলেন, আজকেরRead More
পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান
২০ মে ২০১৫ দুপুর ২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বারে যুব আইনজীবিবৃন্দ পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন, এ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান অপু, এ্যাডভোকেট মোঃ শাহ পরান, এ্যাডভোকেট মোঃ শফিকুল হক মুক্তা, এ্যাডভোকেট মোঃ বশির আহমেদ, এ্যাডভোকেট মোঃ হাসিবুর রহমান মুন্না, এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমানসহ প্রায় ৩৫/৪০ জন যুব আইনজীবিবৃন্দ। এছাড়া গতকাল ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র,ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে পুলিশRead More
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোঃ লিঃ এর পরিবেশক কেশব চন্দ্র পালের পরলোকে গমন
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অব কমার্স এর সাবেক সহ-সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, জেলা রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোঃ লিঃ এর পরিবেশক কেশব চন্দ্র পাল গতকাল মঙ্গলবার রাত ১০টা ৫২ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অন্তেষ্টিক্রিয়া অদ্য দুপর ২টায় মেড্ডা মহাশ্বশান ঘাটে অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি: তিন ইউনিটে উৎপাদন বন্ধ
ডেস্ক ২৪:: যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ কম যাচ্ছে বলে কর্মমকর্তারা জানিয়েছেন। বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী মো. ইয়াকুব জানান, বুধবার সকালে কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কেভি লাইন ‘ট্রিপ’ করে। এতে বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি সারিয়ে দ্রুত ইউনিটগুলো চালু করার চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।



















