April, 2015
খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে কাল হরতাল : জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি। সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত সারাদেশে ২০ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি শহর ছাড়া সারাদেশে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।’এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপিRead More
পুলিশ সুপার ও জেলা পুলিশকে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের অভিনন্দন
চট্টগ্রাম রেঞ্জে ব্রহ্মণবাড়িয়া জেলা পুলিশ বিশেষ সম্মাননা অর্জন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ব্রহ্মণবাড়িয়া জেলা পুলিশ বিশেষ সম্মাননা অর্জন করায় জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) সহ জেলা পুলিশের সকল কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়ে মেয়র বলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) জেলা পুলিশের দায়িত্ব নেওয়ার পর জেলার আইন শৃংখলা পরিস্থিতির প্রভূত উন্নত হয়েছে। অপরাধীদের সনাক্তকরণ ওRead More
ইয়াবাসহ আটক কণ্ঠশিল্পী শরীফ: ভ্রাম্যমাণ আদালতে ১২ দিনের সাজা
ডেস্ক ২৪:: দেশের বিভিন্ন মাজার ভিত্তিক গানে আলোড়ন সৃষ্টি করা কণ্ঠশিল্পী শরীফ উদ্দিনকে (৩৫) পাঁচ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় হাকিম মিয়া (২৮) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১২ দিনের সাজা দেয়। সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাসস্ট্যান্ড থেকে কণ্ঠশিল্পী শরীফ ও তার সহযোগীকে আটক করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শরীফের কাছে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। তাকে ভ্রাম্যমাণ আদালত ১২ দিনের সাজা দিয়েছে। কণ্ঠশিল্পী শরীফRead More
হলি ক্রিসেন্ট হাসপাতালে অপচিকিৎসায় রোগীর মৃত্যু
ডেস্ক ২৪:: :ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সোমবার দুপুরে চিকিৎসা নিতে আসা নাজমা বেগম নামে গাইনী বিভাগের এক রোগী দালালের খপ্পরে পড়ে শহরের মুন্সেফপাড়ায় অবস্থিত হলি ক্রিসেন্ট হাসপাতালে অপচিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও করে। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। জানা গেছে, জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের তাজুল ইসলামের স্ত্রী সকালে নিজ বাড়ীতেই সন্তান প্রসব করেন। এর পর তার অবস্থা গুরুত্বর হলে বেলা সাড়ে ১২টার দিকে তাঁকে সিএনজি অটোরিক্সায় করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে দাঁড়িয়ে থাকা দালালরা রোগীরRead More
সুস্থ-সবল ও রোগ মুক্ত জাতি গঠনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করুন-মেয়র মোঃ হেলাল উদ্দিন
সুস্থ-সবল ও রোগ মুক্ত জাতি গঠনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করুন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আমাদের আগামী প্রজন্ম শিশুদেরকে সুস্থ-সবল ও রোগ মুক্ত রাখতে এবং দেশের মানুষের অন্যতম মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা সুনিশ্চত করতে বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। মেয়র গতকাল সোমবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” উপলক্ষে এডভোকেসী সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করে।Read More

সাম্প্রদায়িক গোষ্ঠির অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে-পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, আমাদের দেশে আদিকাল থেকে অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ পৃথক ধর্মীয় উৎসব সমূহ এক সঙ্গে পালন করে আসছে। এ সুনাম অব্যাহত রাখতে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মেয়র গতকাল সন্ধ্যায় হালদারপাড়াস্থ আনন্দময়ী কালিবাড়ি মন্দিরে ৬৩ তম বাৎসরিক হিন্দুধর্মীয় উৎসব অনুষ্ঠান পরিদর্শন কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন যারা ধর্মের নামে সন্ত্রাস করে সমাজে বিশৃংখলা সৃষ্টি করে। সে সকল সাম্প্রদায়িক গোষ্ঠির অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এসময় মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃস্থানীয় ব্যক্তিRead More
রাম দা, ছুরি ও কিরিচ সহ ০১ ডাকাত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/দেলোয়ার হোসেন ১নং পুলিশ ফাঁড়ীর এটিএসআই/বিল্লাল হোসেন এটিএসআই/হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত মোঃ ফখরুল ইসলাম (২৬) পিতা-সফিকুল ইসলাম সাং-দক্ষিণ মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন পুনিয়াউট বাঁশবাড়ি মসজিদ রোডস্থ মৃত মুরাদ মিয়ার বাড়ির সামনে খালী জায়গায় ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল থেকে ০১টি লোহার রাম দা, ০১টি লোহার লম্বা ছুরি ও ০১টি লোহার কিরিচ উদ্ধার করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৫৪, তাং-১৫/০৪/১৫ইং,Read More
শিক্ষানীতি ছাড়া কোনো দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে না :: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট ॥ জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে সদর উপজেলার চিনাইর গ্রাম মিনি টাউনে পরিণত হবে। তিনি গতকাল শনিবার সকালে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজের হালিমা-রউফ চৌধুরী অডিটরিয়ামে কলেজের অধ্যক্ষ মকবুল আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আরো বলেন, ‘শিক্ষানীতি ছাড়া কোনো দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে না। বর্তমান সরকারের শিক্ষানীতি ২০৪১ সালেরRead More