Main Menu

February, 2015

 

নাসির নগর থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী পুঁটি মাছের চ্যাপা শুটকি

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর , ব্রাক্ষণবাড়িয়াঃ জেলার নাসির নগর উপজেলা এক সময়ে দেশীয় প্রজাতির মিঠা পানির পুটি মাছের চ্যাপা শুটকির (সিদল) জন্য বিখ্যাত ছিল। নাসিরনগরের জেলেদের হাতে তৈরি করা এ জাতীয়  চ্যাপা শুটকি দেশে ও দেশের বাইরে রপ্তানি করে প্রচুর টাকা আয় করা  হতো। ওই সময়ে নাসির নগরের বিভিন্ন বিলে প্রচুর পরিমানে দেশীয় প্রজাতির পুঁটি মাছ ধরা পড়তো। চ্যাপা শুটকি তৈরির লোকজন নদীতে গিয়ে জেলেদের কাছ থেকে পুটি মাছ ক্রয় করত। ওই সময়ে ভোরে ও সন্ধ্যা জেলে পরিবারের বউ ঝিয়েরা কেরোসিন তেলের তৈরি কুপি বাতি জ্বালিয়ে পুটি মাছ কাটার কাজে ব্যাস্তRead More


বিপুল পরিমাণ বিদেশী মদ ও গাঁজাসহ দু’জন আটক

গত ৯ই ফেব্র“য়ারি ২০১৫খ্রিঃ সকাল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ নুরুল আমীন, এএসআই মোঃ তারেক মাহমুদ ও অন্যান্য ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন উলচাপাড়া ব্রীজের উপর দিয়ে মোঃ আবুল বাশার(৪১) পিতা-মৃত রজব আলী সাং-নুরপুর এবং আল-আমিন(২৮) পিতা-মোঃ ইসমাইল সাং-তারাগণ উভয় থানা-আখাউড়া জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয় একটি সিএনজিযোগে আখাউড়া হতে ভৈরব যাওয়ার পথে তাদের আটকপূর্বক তল্লাশী করে HEMAN 9000 বোতল, বিয়ার ৩৬ বোতল, KNIGHT RIDER Vodka ২৪ বোতল, Officer’s Choice হুইস্কি ৩৬ বোতল, TUBORG বিয়ার ২৪ ক্যান, White Magic মদ ২০ বোতলRead More


মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলের মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম(৭০)আজসোমবার সকালে নিজবাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে——রাজিউন)। মৃত্যুকালে  তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর উত্তর মৌড়াইল  জামে মসজিদে জানাজা শেষে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।


বিজয়নগরে শ্যালো ইঞ্জিন চালিত ডিজেল গাড়ীর রমরমা ব্যবসা

সারোয়ার হাজারী, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  ::সড়ক দূর্ঘটনা আমাদের জাতীয় জীবনের এক অভিশাপ। একটি সড়ক দূর্ঘটনা সাড়া জীবনের কান্না। এসব বাণী সবারই জানা। তারপরও থেমে নেই সড়ক দূর্ঘটনা। অভিজ্ঞ মহলের মতে চালকের অসাবধানতা, অসচেতনতা কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের মহামূল্যবান প্রাণ। কেউ বা পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন কাটাচ্ছে। বেশির ভাগ সড়ক দূর্ঘটনার কারণ খতিয়ে দেখা গেছে, ফিটনেস বিহীন গাড়ী, লাইসেন্স বিহীন চালক আর একটি বড় কারণ আইনের নিষেধ থাকা স্বত্ত্বেও গাড়ী চলাকালীন সময়ে চালক মোবাইলে কথা বলা। এ গাড়ীগুলো সরকার অনুমোদন বিহীন এবং গাড়ীগুলোতে নেই কোনো হেড লাইট নাই কোনো সিগন্যালRead More


ব্যবসায়ীদের শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিন-মানববন্ধনে আলহাজ্ব আজিজুল হক

হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে এফবিসিসিআই এর আহবানে “সবার উপরে দেশ” দেশ বাঁচাও অর্থনীতি বাচাও জানমালের নিরাপত্তা চাই। ব্যবসার পরিবেশ চাই। শীর্ষক কর্মসূচীর আওতায় সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার অব কমার্সের উর্দ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত শহরের মসজিদ রোডে চেম্বার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় ব্যবসায়ীরা জাতীয় পতাকা হাতে নিয়ে এবং জাতীয় সংঙ্গীত গেয়ে দীর্ঘ মানবন্ধনে অংশ গ্রহন করেন। মানবন্ধনে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক বলেন, ব্যবসায়ীদের শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিন। দেশেরRead More


লাখো মানুষের অংশ গ্রহনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হল দস্তারবন্দি ইসলামী মহাসম্মেলন

শামীম উন বাছির::ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে গতকাল শনিবার গভীর রাতে শেষ হয়েছে দেশের প্রাচীনতম দ্বীন-ই-শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শত বর্ষপুর্তি উপলক্ষে দস্তারবন্দি সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে ৩দিন ব্যাপী অনুষ্ঠিত মহাসম্মেলনে দেশ বিদেশের বরেণ্য আলেম-ওলামাগন অংশ নেন। সম্মেলনে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপমহাদেশে ইংরেজ বিরোধী আন্দোলন এবং বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আলোকপাত করা হয়। তিনদিন ব্যাপী সম্মেলনে ভারতের দারুল উলুম দেওবন্দে’র আল্লামা আবুল কাশেস নোমানী, আল্লাম হাবিবুর রহমান আযমী, মাওলানা ক্বারী আব্দুরRead More


বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে ব্রাহ্মনবাড়িয়ায় ১৪ দলের মানববন্ধন

প্রতিনিধি::সারাদেশে বিএনপি-জামাতের চলমান সন্ত্রাস-নৈরাজ্য ও পেট্রোল বোমায় পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে ব্রাহ্মনবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা ১৪ দল। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহরের কুমারশীল মোড় থেকে রেলগেইট পর্যন্ত এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সহ সভপতি মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, আওয়ামীলীগ নেতা তাজ মোঃ ইয়াছিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এসময় তারা পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ নৈরাজ্য বন্ধ করার আহ্বান জানান।


বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে কসবায় আওয়ামীলীগের মানববন্ধন

প্রতিনিধি কসবা ::বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে  গতকাল  রবিবার বিকালে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগও ছাত্রলীগ ১৪ দলের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের উদ্যোগে উপজেলা শহরের স্বাধীনতা চত্বরে ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক এমজি হাক্কানীর  সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া,কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্লাহ,কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সফিকুল ইসলাম ভুঁইয়া রংগু,গোপীনাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষRead More


নাশকতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজার ব্যবাসায়ীদের মানববন্ধন

কসবা প্রতিনিধি ::বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে ৮ফেব্রুয়ারী রবিবার বিকালে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজার ব্যবসায়ীমহল। পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে কসবা উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ফুল মিয়া মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হুদা শিপন,গৌর চন্দ্র সাহা,হাজী দুলু মিয়া,রতন সরকার প্রমুখ। মানবন্ধন চলাকালে বাজার ব্যবসায়ী,শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


ভূমি সংক্রান্ত জের ::অপমান সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি::ভূমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হাতে শ্লীলতাহানির শিকার হয়ে অপমান সইতে না পেরে ট্রেনের নীচে পড়ে আত্মহত্যা করেছেন ৪ সন্তানের জননী আমেনা বেগম নামে এক গৃহবধু।গত ২০ জানুয়ারি গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার আমেনা বেগমের মা সদর উপজেলার নরসিংসার গ্রামের মৃত আবু শ্যামার স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে গত ২৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নারী ও নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটির এফআইআর নথিভূক্ত করে প্রয়োজনীয় তদন্ত করে আগামী ১ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আখাউড়া রেলওয়েRead More


This site is protected by wp-copyrightpro.com