Main Menu

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় ছিনতাইকারীর হামলায় সদর থানার এসআই আহত

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ও কনস্টেবল জাহিদ হাসান। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ দিকে পুলিশ সদস্যদের রক্ষা করতে গিয়ে গোলাপ মিয়া নামের এক যুবকও আহত হয়েছেন। আহতরা সকলেই জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে এসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল জাহিদ হাসান কাজীপাড়া মহল্লার চিহ্নিত ছিনতাইকারী সাদ্দামকে ধরতে যান। এ সময় সাদ্দামের সহযোগীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, সাদ্দামের বিরুদ্ধে সদর থানায় ছিনতাইয়ের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares