Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ১৩৮ বোতল ভারতীয় হুইস্কি এবং ০৮ কেজি ভারতীয় গাঁজা আটক

[Web-Dorado_Zoom]

০৮ জুলাই ২০১৫ তারিখ কাজিয়াতলী বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মোঃ রাশেদুল ইসলাম নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক বিরোধী অভিযান পরিচালন করে ধজনগর নামক স্থান হতে ০৮ কেজি ভারতীয় গাঁজা আটক করে এবং মাদলা বিওপি, সিংগারবিল বিওপি এবং আলীনগর বিওপি বিশেষ অভিযান পরিচালনা করে ১৩৮ বোতল ভারতীয় হুইস্কি আটক করে ।  ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে ১৩৮ বোতল ভারতীয় হুইস্কি এবং ০৮ কেজি ভারতীয় গাঁজা আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদক পাচার রোধে বিজিবি প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখছে। মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিককে এগিয়ে আসার আহব্বান জানান । মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares