Main Menu

নাসিরনগরে বাংলাদেশ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর(ব্রাক্ষণবাড়িয়া)ঃ গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা এই শ্লোগানকে সামনে রেখে ৬ জুলাই ২০১৫সোমবার ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা সাংবাদিক সমিতির উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে এক ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্টিত হয়।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অথিতিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ,উপজেলা সহকারী কমিশনার ভুমি সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের,উপজেলা সাব-রেজিষ্ট্রার মাইকেল মহি উদ্দিন আব্দুল্লা , মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান(ভারপ্রাপ্ত), জেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ আব্দুর রহমান খান (ওমর),বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসির নগর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, সদর ইউ/পি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভূঁইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা বেলায়েত হোসেন, নাসিরনগর সোনালী ব্যাংক ব্যবস্থাপক এইচ এম আক্তার হোসেন,উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ ছিদ্দিকুর রহমান, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল রহিম,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন রানা, সাবেক ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী,গুনিয়াউক ইউ/পি সাবেক চেয়ারম্যান মোঃ জিতু মিয়া,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক জুরান,হরিপুর ইউ/পি আওয়ামীলীগ সভাপতি মোঃ ফারুক মিয়া, উপজেলা আওয়ালীমীগের সাংস্কৃতিক সম্পাদক  অরুন জ্যোতি ভট্টাচার্য, নাসিরনগর উপজেলা ব্র্যাক ম্যানেজার মোঃ নয়ন মিয়া। সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আলী আজম, সাংবাদিক মোঃ হারুন আল রশিদ, মোঃ আব্দুল কাদের ছেন্টু, ফয়সল আহমেদ, নাসিরনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক্ষ ও সাংবাদিক  আব্দুল হক, বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) পৃথ্বিশ রঞ্জন পোদ্দার।

তাছাড়াও উক্ত ইফতার দোয়া মাহফিলে সরকারি কর্মকর্তা কর্মচারী,রাজনৈতিক নেতাকর্মী ,সাংবাদিক ও সুশিল সমাজসহ সর্বস্থরের জনগণ অংশগ্রহন করে।

উক্ত দোযা মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাঞ্জারুল হোসেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares