Main Menu

বিএনপি নেতা নাছির উদ্দিন হাজারীর গাড়ী বহরে হামলা:: মোটর সাইকেল ভাংচুর সহ ৮জন আহত

[Web-Dorado_Zoom]

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিবেদক ঃ সৈয়দাবাদ আর্দশ গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট-২০১৫ ইং ২য় সেমিফাইনাল খেলা গত ৪ জুলাই আর্দশ বিশ্ব বিদ্যালয় মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফুটবল খেলাটি আখাউড়া শ্রীপুর কচমচ ক্লাব বনাম  কসবা দেলী একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়। বিনাউটি ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল হকের (বিএ) সভাপতিত্বে  খেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের নেতা নাছির উদ্দিন হাজারী। বিশেষ অতিথি বাদৈর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম,বাদৈর ইউপি চেয়ারম্যান এম.মারুফ হাসান, বিশিষ্ট সমাজ সেবক মনকাশারইর,কামাল হোসেন,মোঃ বাচ্চু মিয়া প্রমুখ। দুবাই প্রবাসী মনির হোসেন ভূইয়ার সাবিক সহযোগিতায় ৫নং বিনাউটি ইউপি ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ ভুইয়ার ব্যবস্থাপনায় মোঃ বিল্লাল ভূইয়া,রাজিব ভূইয়া,মিঠু ভূইয়া,রিফাত চৌধুরী,ইকরাম চৌধুরী,টিপু সুলতান,রিয়াদ,ইসমাইল ভূইয়া, শ্যামল ভূইয়া প্রমুখের আয়োজনে খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে।

খেলায় ১ গোলে দেলীকে হারিয়ে শ্রীপুর কচমচ ক্লাব বিজয় হয়।

চানপুর ছুতুরা থেকে কেন্দ্রীয় কৃষক দলের নেতা নাছির উদ্দিন হাজারী মোটর সাইকেল বহর নিয়ে খেলায় আসার পথে তিনলাখপীর নামক স্থানে সাবেক এমপি মুশফিকুর রহমানের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় দুইটি মটর সাইকেল ভাংচুর সহ হাজারী সর্মথিত ৮জন নেতাকর্মী আহত হয়। খেলার শেষে কেন্দ্রীয় কৃষক দলের নেতা নাছির উদ্দিন হাজারী সাংবাদিকদের কাছে ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

ঘটনা সূত্রে প্রকাশ দীর্ঘ দিন যাবৎ সাবেক এমপি মুশফিকুর রহমান কসবা-আখাউড়া মাঠে ময়দানে উপস্থিত না থাকায় স্ব দলীয় কেন্দ্রীয় কৃষক দলের নেতা নাছির উদ্দিন হাজারী ব্যাপক ভাবে মাঠে ময়দানে কাজ করছেন। এমতাবস্থায় মুশফিকুর রহমান সর্মথিত কিছু নেতাকর্মী হাজারীকে প্রতিহিংসা মূলক ভাবে এলাকায় দলীয় প্রচার প্রসার না করার জন্য দীর্ঘ দিন যাবৎ বাধা নিষেধ করে আসছেন। কিন্ত কেন্দ্রীয় কৃষক দলের নেতা নাছির উদ্দিন হাজারী দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে বিশেষ সূত্রটি জানান।

কিন্ত মুফিকুর রহমানের সর্মথিত নেতাকর্মীদের এই হামলাটি কোনো ক্রমে এলাকাবাসী মেনে নিতে পারেননি বলে তাঁর তীব্র প্রতিবাদ করেন সৈয়দাবাদ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সোহাগ, কুটি ইউপি ছাত্র দলের  সাবেক সাঃসম্পাদক তরিকুল ইসলাম, বাদৈর ইউপি যুবদলের নেতা নাঈম,মূলগ্রাম ইউপি ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাশেম,চারগাছ বিএনপি নেতা নাছির, ৫নং বিনাউটি ইউপি ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ ভুইয়া।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares