Main Menu

বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: সাত লক্ষ টাকার বিপুল পরিমান ভারতীয় মালামাল এবং মাদকদ্রব্য আটক

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪::ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালন করে প্রায় সাতলক্ষ টাকার বিপুল পরিমান ভারতীয় মালামালসহ মাদকদ্রব্য আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ চন্ডিদার বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে লাটুয়ামোড়া নামক স্থান হতে ১২ কেজি  ভারতীয় গাঁজা আটক, কসবা বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (সুবেদার) মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আকড় নামক স্থান হতে ৯৬ বোতল ভারতীয় হুইস্কি আটক, ফকিরমোড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে বড়মোড়া নামক স্থান হতে ৩০ বোতল  ভারতীয় হুইস্কি আটক, আলিনগর বিওপির টহল কমান্ডার নায়েক মোহাম্মদ আলী এর নেতৃত্বে কাশিনগর নামক স্থান হতে ০১ কেজি ভারতীয় জঁট আটক, আজমপুর বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে রাজাপুর নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক, মুকুন্দপুর বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা ( সুবেদার) মোঃ আলী আরশাদ নেতৃত্বে ইকরতলী নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় হুইস্কি আটক সহ বিপুল পরিমান ভারতীয় পন্য আটক করা হয় যার আনুমানিক মূল্য ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল, হুইস্কি, গাঁজা এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকার কিছু চোরাকারবারী বিভিন্ন পন্থা অবলম্বন করে সুকৌশলে ভারত হতে মাদক দ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করছে। এ সকল চোরকারবারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares