Main Menu

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন হয়-মেয়র মোঃ হেলাল উদ্দিন

[Web-Dorado_Zoom]

পৌর এলাকার বিধবাদের মাঝে বিধবা ভাতা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তমান সরকার দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের জন্য বয়স্ক ভাতা, মাতৃত্বকালিন ভাতা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা কর্মসূচি চালু করেছে। এরই ধারাবাহিকতায় দেশের অসহায় বিধবাদের মাঝে বিধবা ভাতা প্রদান করা হচ্ছে। যা তাদেরকে কিছুটা হলেও স্বস্তির পরশ যোগাবে। মেয়র গতকাল পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিধবা ভাতা কর্মসূচির আওতায় পৌরসভার বিধবাদের মাঝে বিধবাভাতা প্রদান কালে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন বর্তমান  আওয়ামীলীগ সরকার দরিদ্রবান্ধব সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন হয়। তিনি সরকার প্রধান জননেত্রীর দীর্ঘায়্যু ও শারিরক সুস্থতা কামনা করতে সকলের প্রতি আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares