ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি`র বৈশাখী মেলা শুরু
[Web-Dorado_Zoom]
![]() |
প্রতিনিধি ::বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। সাহিত্য একাডেমি আয়োজিত এই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য `ব্রেভার`। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান (পিপিএম), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ। মেলার ২২টি স্টলে দেশীয় ও লোকজ পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
« ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি`র বৈশাখী মেলা শুরু (Previous News)
(Next News) ১৪ এপ্রিল আশুগঞ্জ গণহত্যা দিবস »




















