Main Menu

মাছিহাতা ইউপি’র ৫নং ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা উন্মুক্ত সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

ইউপিজিএফ প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়িত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন ১৩নং মাছিহাতা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের “উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক তথ্য সংগ্রহ” বিষয়ে উন্মুক্ত সভা গতকাল ৬ এপ্রিল বিকেলে ওয়ার্ডের এর সাধারণ সদস্য (মেম্বার) দেওয়ান ফরিদুর রহমানের সভাপতিত্বে তাঁর বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলেমান ভূঁইয়া, ৪নং ওয়ার্ড এর সাধারণ সদস্য মোঃ আনু মিয়া। উপস্থাপনা করেন ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য আব্দুল্লাহ্ আল মামুন ভূঁইয়া (মামুন)। প্রধান অতিথি সহ সকল বক্তাগণ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আন্তরিক সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে তাঁর সুপরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য দেওয়ান ফরিদুর রহমান প্রকল্পের বিস্তারিত তথ্য উল্লেখ করে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, সংসদ সদস্য, ইউ পি চেয়ারম্যান এবং এলাকাবাসীকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares