Main Menu

আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম ভুইয়ার মৃত্যুতে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শোক

[Web-Dorado_Zoom]

আশুগঞ্জ প্রতিনিধি :: আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্ষিয়ান নেতা আমিনুল ইসলাম ভুইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। তৃর্ণমূল ঘোষিত আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মাহবুবুর রহমান ও যুগ্ন আহবায়ক মো.হানিফ মুন্সি এক শোক বার্তায়  আমিনুল ইসলাম ভুইয়া মূত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোক বিবৃতিতে তারা জানান আমিনুল ইসলাম ভুইয়া বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ ও বঙ্গবন্ধুর আদর্শের বীর সৈনিক। তিনি ছিলেন ত্যাগি ও পরীক্ষিত আওয়ামীলীগ নেতা। আজ থেকে তার অভাব প্রতিটি সময়ে অনুভব করবে উপজেলা আওয়ামীলীগ। মরহুম আমিনুল ইসলাম ভুইয়া আগামী দিনে আওয়ামীলীগ নেতাকর্মিদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। পাশপাশি মহান আল্লাহ যাতে কে বেহেশত নসীব করে তার জন্য তিনি সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেন। এবং তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক সমবেদনা জানান। এদিকে আমিনুল ইসলাম ভুইয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জিয়া উদ্দিন খন্দকার ও যুগ্ন আহবায়ক মো. শাহীন আলম বকসি। এছাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সজিবুর রহমান এবং সাধারন সম্পাদক মইনুল হোসেন মামুন ও আমিনুল ইসলাম ভুইয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares