Main Menu

সরাইল বিদ্যালয়ের নতুন ভবন ও কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন

[Web-Dorado_Zoom]

সরাইল প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বর এলাকায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  নতুন ভবন ও একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার  উদ্বোধন করেন  ব্রাহ্মণবাড়িয়ার-২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । গতকাল রবিবার পানিশ্বর উচ্চ বিদ্যালযের মাঠে  ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকবৃন্দ, এলাকার সমাজসেবকদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুটি নতুন ভবন ও কম্পিউটার ট্রেনিং সেন্টার   উদ্বোধন করা হয়। শোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় । এ উপলক্ষে সুধী সমাবেশে এলাকার সমাজসেবক আবদুল মমিন মাষ্টারের  সভাপতিত্বে  প্রধান অতিথি এডভোকেট জিয়াউল হক এমপি বিশেষ অতিথি উপজেলা নির্বাহী র্কমকর্তা এমরান হোসেন, জেলা জাতীয়র্পাটির সহসভাপতি রহমত হোসেন,সরাইল থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা আলী আরশাদ  প্রমুখ বক্তব্য রাখেন। পরে ফিতা কেটে নতুন ভবন ও কম্পিউটার ট্রেনিং সেন্টার  উদ্বোধন করেন আগত অতিথিরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares