Main Menu

পর্যায়ক্রমে সকল বস্তি এলাকায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে – পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন

[Web-Dorado_Zoom]

মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বস্তি উন্নয়ন কার্যক্রমের আওতায় পৌরসভার উত্তর পৈরতলা আব্দুস সালাম মিয়ার বাড়িতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মোঃ হেলাল উদ্দিন। এসময় মেয়র বলেন, পৌরসভার অবহেলিত নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে পর্যায়ক্রমে সকল বস্তি এলকায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। সকলকে এসব অবকাঠামো ব্যবহারে সচেতন হতে হবে এবং সমস্ত অবকাঠামোর রক্ষণা বেক্ষণ করতে হবে। পরে মেয়র পৌরসভার বস্তি উন্নয়ন কার্যক্রমের আওতায় ৬টি টিউবওয়েল, ১২টি লেট্রিন, ১৭০ মিটার ফুটপাত, ১২০ মিটার ড্রেন, ২টি ষ্ট্রিট লাইট প্রতিস্থাপন কাজ উদ্বোধন করেন। উল্লেখিত এলাকায় পর্যাক্রমে এসকল কাজ বাস্তবায়ন করা হবে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সাবেক কমিশনার আবুল হোসেন শ্যামল, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউজিপ-টু প্রকল্পের ফ্যাসিল্যেটর ফারহানা তাহির, মোঃ দারু মিয়া, এসআইসির সভাপতি রেনু বেগম প্রমুখ। – খবর বিজ্ঞপ্তি

-সঞ্জয়






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares