কুখ্যাত ডাকাত মোহন খান গ্রেফতার।
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আজ রাত অনুমান ০৩.০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৭৩, তারিখ-২৩/১২/১৪ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর সহিত জড়িত কুখ্যাত ডাকাত মোহন খান (২১), পিতা-মৃত সফু খান, সাং-শেরপুর মাজার গেইট, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন মধ্যপাড়া পোয়া পুুকুরপাড় এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ডাকাত মোহন এর বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার একাধিক মামলা চলমান রয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি



















