August, 2014
আজ নাসিরনগর বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন
রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত উপ-নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। তাদের মাঝে আওয়ামীলীগ সমর্তিত মোঃ মোজাম্মেল হক (জুরান)(দোয়াত কলম),এ জে এম ইমাম রাজা(মাইক),মোঃ ইদ্রিছ আলী (উড়োজাহাজ),মোঃ আব্দুল আজিজ (ফরছু)(কাপ পিরিছ),উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই এ টি এম মোজাম্মেল সরকার(মুকুল) (মোটর সাইকেল), মোঃ ইকবাল হোসেন( আনারস) এবং বিএনপি সমর্তিত মোঃ বিল্লাল চৌধুরী (তালা) ও মোঃ সায়েমুল হক (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছে। সরজমিন এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে মোজাম্মেল জুরান(দোয়াত কলম) প্রতীক শীর্ষে রয়েছে। সকাল ৮টা হইতে বিকাল ৫টা পর্যন্তRead More
মশিউর রহমান এর মৃত্যুতে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের শোক
পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন এর গভীর শোক প্রকাশ কাজিপাড়া নিবাসী দৈনিক প্রতিবেদন পত্রিকার সম্পাদক, জেলার প্রবিণ সাংবাদিক ও বিশিষ্ট সমাজ সেবক, বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন। বিবৃতিতে তিনি বলেন মশিউর রহমান খানের মৃত্যুতে আমরা একজন গুণী মানুষ ও একজন মানবতাবাদী সমাজসেবক কে হরালাম। তিনি মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শিউলীRead More
কসবায় শুদ্ধ বাংলা উচ্চারণ-বানান বিধির উপর দিনব্যাপি সেমিনার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুদ্ধ বাংলা উচ্চারণ ও বানান বিধির উপর দিনব্যাপী সেমিনার শুক্রবার কসবা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমীর আহবায়ক জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা শিরিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সদস্যসচিব মোস্তাফা মাহমুদ সারোয়ার, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সোহরাব হোসেন মোল্লা, মইনপুর (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম স্বপন ও কসবা প্রেসক্লাব সাধাণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন সরাইল ডিগ্রী কলেজের বাংলাRead More

তিন সপ্তাহে ছয় দিন বিদ্যুৎ থাকবে না আখাউড়ায়
মেইন লাইনের তার পাল্টানোর জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগামী তিন সপ্তাহ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার দিনের বেলায় বিদ্যুৎ থাকে না। শুক্রবার থেকেই তার পাল্টানোর কাজ শুরু হয়েছে বলে পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়।আখাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মামুনূর রশিদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারা থেকে ৩৩ কেভির যে তার দিয়ে বিদ্যুৎ এসেছে সেটি পাল্টানো হচ্ছে। যে কারণে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আখাউড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সরাইলে গ্রেপ্তার ছয় ডাকাত
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, কালাম প্রকাশ কালন (২২), তকদির হোসেন (২১), আবদুল লতিফ (২৫), সোহেল মিয়া (২৫), সুমেল (২২) ও দানু মিয়া (২০)। তাদের সবার বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাই গ্রামে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আরশাদ জানান, যাত্রীবাহী গাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছয়টি ছুরি, দু’টি রামদা ও তিনটি বল্ল¬ম উদ্ধার করা হয়। এরা পেশাদার ডাকাত।
শোক মশিউর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা মো. মশিউর রহমান খান (৬৫) বুধবার রাত সাড়ে ১০টায় ওনার কাজীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে উত্তর মৌড়াইল কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।

আশুগঞ্জে উপজেলা আ. লীগের মানববন্ধন
২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোলচত্বরে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা হাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মো. হানিফ মুন্সি, মো. মিজানুর রহমান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. আলমগীর মুন্সি, জিয়া উদ্দিন খন্দকার, মো. নাজমুল হাসান, মো. আবু মুসা, মো. মাইনুল হক প্রমুখ।
নবীনগরে লাশ উদ্ধার
প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবদার আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার গোপালপুর গ্রামের দক্ষিণ পাড়ার মো. আমির হোসেনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন আবদার আলী। গতকাল সকালে বাড়ির কিছু দূরে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তবে তিনি কিভাবে মারা গেছেন সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।