August, 2014
কাউতলীতে বিকাশ এজেন্টের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ এজেন্টের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৬ লাখ ৫ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কাউতলী নিয়াজ স্টেডিয়াম এলাকায়।আহতের নাম আতাউর রহমান-(২৮)। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, সকাল ১০ টার দিকে বিকাশ এজেন্টের বিক্রয় প্রতিনিধি আতাউর এবং মুছা আল আশরি একটি মোটর সাইকেলে করে বিজয়নগর ও আখাউড়া যাবার উদ্দেশ্যে দুটি ব্যাগে করে বিকাশের ৬ লাখ ৫ হাজার টাকা নিয়ে যাওয়ার পথে মোটর সাইকেলটি কাউতলি স্টেডিয়াম সংলগ্ন কদম গাছতলা পার হওয়ার সময় অন্য একটিRead More
কসবায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা
কসবায় ঃ শহীদ মাওলানা কাজী শাইখ মো. নুরুল ইসলাম ফারুকী (র:)এর খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জাামায়াতের উদ্যোগে কুমিল্লা – ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি পুরকুইল দরবার শরীফের পীর মাওলানা ছদরুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন; আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রিন্সিপাল মুফতী আল্লামা হযরত মাওলানা মো. ফজলুল হক পীর সাহেব, অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান সাদেকী, অধ্যক্ষ নূরুল ইসলাম খান শাহীন, মাওলানা হোসাইন আহমাদ, মাওলানাRead More
আখাউড়ায় ছুন্নী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন ও প্রতিবাদসভা
আখাউড়ায় ঃ আখাউড়া নূরুল ইসলাম ফারুকীর খুনের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজ বৃহস্পতিবার বিকালে ছুন্নী আন্দোলন বাংলাদেশ মানববন্ধন ও প্রতিবাদসভা করে। বিকাল ৪ টার দিকে ছুন্নী আন্দোলনের নেতাকর্মীরা আখাউড়া পৌরশহরের রেলস্টেশন এলাকায় সমবেত হয়ে মানববন্ধন করে। পরে, সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদসভা করে। প্রতিতবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা কাজী কেফায়েত উল্লাহ, মাওলানা মোহাম্মদ হানিফ, মাওলানা হোসেন আহমেদ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আশরাফুল আলম টিটো, মাওলানা গোলাম সামদানি প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা নূরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের মুখোশধারী আসামীদের অভিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করে।
সরাইলে ঢাকাÑসিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ
এ দিকে সরাইলে, মাওলানা ফারুকী হত্যাকান্ডের প্রতিবাদে ব্রাহ্মণবড়িয়া সরাইলে ঢাকাÑসিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে আহলে সুন্নাত ওয়াল আহলে সুন্নাত ওয়াল জামায়াত । দুপুর ১ টায় সরাইল উপজেলা নেতাকর্মীরা বাড়িউড়্া এলাকায় এ অবরোধ করে। এ সময় নেতাকর্মীরা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। অবরোধের কারণে ওই মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আশুগঞ্জে ঢাকা-সিলেট মহা সড়ক একঘন্টা অবরোধ
এদিকে আশুগঞ্জে, মাওলানা নুরল ইসলাম ফারুকিকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ঢাকা-সিলেট মহা সড়ক একঘন্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলটি প্রথমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তরের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা কাজী মহি উদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন মাওলানা মাজহারুল ইসলাম,মাওলানা আত্তাহেরী,মাওলান হেলাল উদ্দিন,নুরুল ইসলাম আলকাদরী,মাওলানা স্ইাদুর রহমান প্রমূখ। বক্তারা আগামিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
জেলা সদর ঃ চ্যানেল আই’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সভাপতি আলহাজ্ব জিয়াউল হক আল কাদরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম খান, পীর সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব। বিকালে প্রেসক্লাবের সামনেRead More
সড়ক অবরোধ, মানববন্ধন,সমাবেশের মধ্যদিয়ে ফারুকীকে হত্যার প্রতিবাদ, উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
জেলা সদর ঃ চ্যানেল আই’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সভাপতি আলহাজ্ব জিয়াউল হক আল কাদরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম খান, পীর সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব। বিকালে প্রেসক্লাবের সামনেRead More
হত্যা মামলার আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মিয়া (২০) নামে হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত সোমবার রাতে গ্রেপ্তার পর মঙ্গলবার বিকেলে রমজান হত্যাকান্ড বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আমিন জানান, গত ১৮ আগস্ট আখাউড়া রেলওয়ে কলোনী এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এর আগে ইয়াছিন নামে এক যুবককে গ্রেপ্তারের পর সে আদালতে জবানবন্দি দেয়। এতে রমজানসহ আরো দু’জন ঘটনার সঙ্গে জড়িত বলে সে উল্লেখ করে। ছিনতাই করতে গিয়েই তারা হত্যাকান্ড করে বলেই তারা জবানবন্দিতে উল্লেখ করেছে।
আশুগঞ্জে ২২ দাঙ্গাবাজকে সাজা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২২ দাঙ্গাবাজকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সিংহের ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে কারাদন্ড প্রদান করেন।এর আগে ইউনিয়ন পরিষদের দুই সদস্যের (মেম্বার) সমর্থকদের মধ্যে বুধবার সকালে ফের সংঘর্ষ হয়। এতে অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।সাজাপ্রাপ্তরা হলো, হযরত আলী, মুসা মিয়া, ইসহাক মিয়া, সুমন মিয়া, খোকন মিয়া, শুক্কুর আলী, সোহেল মিয়া, রমজান মিয়া, মামুন মিয়া, সোহেল মিয়া, ফাইজুর রহমান, আবুল কালাম, সোহাগ মিয়া,Read More