Main Menu

July, 2014

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল মতিন(৩০)। সে নূরপুর পশ্চিম পাড়ার আবদুল জাহির মিয়ার ছেলে। জানা যায়,আবদুল মতিন রাতে নিজ বাড়ি থেকে দক্ষিণ দিকে জুর আলীর বাড়িতে গেলে বাড়ির বাইরে থাকা বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।

আখাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে ৮০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবক জীবন খান (২৮) কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল বাশারের ছেলে।আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে জংশন থেকে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

কিশোরীর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ সুরতহাল রিপোর্টে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছে। নিহত কিশোরী আজিমা আক্তার (১৫) বুধল গ্রামের চা দোকানদার রবিউল্লাহ’র মেয়ে। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, কিশোরীর বাবা রবিউল্লাহ ফাঁসিতে ঝুলে আত্মহত্যার কথা বললেও তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি। তবে তার গলায় রশির দাগ দেখা গেছে। তিনি আরও জানান, ময়না তদন্তের আগে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন মতামত দেয়া যাবে না। এ ঘটনায়Read More

নাসিরনগরে পুলিশের খোয়া যাওয়া পিস্তল ৮ মাস পর উদ্ধার ॥ গ্রেফতার-২

আব্দুল হান্নান : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের খোয়া যাওয়া পিস্তল গুলিসহ দীর্ঘদিন পর উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ৮ মাস পর এই পিস্তলটি উদ্ধার করা হলো। শুক্রবার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভুলাউক গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাতরা হলো নাসিরনগর সদরের মরম আলীর ছেলে কুখ্যাত ডাকাত তবারক (২৮) ও তার সহযোগী হবিগঞ্জ জেলার লাখাই এলাকার আনজব আলীর ছেলে মুজিবুর(২৫)। নাসিরনগর থানার ওসি তদন্ত মো.ইয়াছিন জানান, ২০১৩ সালের ৬ ডিসেম্বর নাসিরনগর থানার এসআই রফিকুল ইসলাম ডিউটি শেষে বাসায় ফিরে রাতে ঘুমিয়ে পড়লে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকেRead More

পাখি সংরক্ষন আইনকে বৃদ্ধাঙ্গুলি,পুলিশ কর্মকর্তার পানকৌড়ি নিধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেল এএসপি শাহরিয়ার আল মামুন নবীনগর থানায় যোগদানের কয়েকদিনের মাথায় পরিবেশ আইনকে উপেক্ষা করে গাছের ডালপালা কর্তনের নামে থানার ভিতরে নিরাপদে থাকা কয়েক’শ পানকৌড়ি নিধন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই নিধন প্রক্রিয়া চালান। ডালপালা কর্তনের পর পানকৌড়ির বাচ্চা ধরতে ছোট ছোট ছেলে মেয়েরা ছুটোছুটি শুরু করে। এই নিধনের ফলে ওই নিরিহ পানকৌড়িগুলির নিরাপদ অভয়াশ্রমস্থল আর থাকলনা। পাখি সংরক্ষন আইনে পাখি নিধন আইনত দন্ডনীয় অপরাধ হলেও থানার বেলায় দন্ড দেবেন কে? এমন প্রশ্ন তুলেন উপস্থিত শতশত জনতা।   জানা যায়, উপজেলার বিভিন্ন হাওড়ে চড়ে বেড়ানো বিভিন্ন জাতেরRead More

৯ নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মনবাড়িয়ায় ৯নং ওয়ার্ড বিএনপি’র পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজের হল রুমে ৯নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সগযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট হারুন আল রশীদ। জিয়াউল হক রতন সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ভূমি প্রতিমন্ত্রী এডঃ আব্দুস সাত্তার, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলামRead More

বিদ্যুৎ বিভ্রাটে বিশ্বকাপ খেলা দেখা পন্ড, বিদ্যুৎ অফিসে হামলা, ভাংচুর, আহত ১

সংবাদদাতা : বিশ্বকাপ ফুটবল খেলার আর্জেটিনা বনাম নেদারল্যান্ড এর খেলা চলা কালে বিদ্যুৎ বিভ্রাট ঘটায় এলাকার উত্তেজিত ফুটবল প্রেমিকরা ক্ষিপ্ত হয়ে  বৃহস্পতিবার সকালে উপজেলার খারেড়াস্থ ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কসবা জোনাল অফিস কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।  এ সময় দায়িত্ব পালনকারী আনসার সদস্য মো. ফারুক (২৫) বাধা দিতে গেলে উত্তেজিত জনতা তাঁকে বেদম মারধোর করে।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী মকবুল আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তেজিত জনতা প্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেছে। বিষয়টি কসবা থানায় লিখিত ভাবে জানানো হয়েছে।অফিসার ইনচার্জ কসবাRead More

সরাইলে ট্রাকচাপায় যুবক নিহত

মোহাম্মদ মাসুদ : বৃহস্পতিবার সকালে ব্রাহ্মনবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ নামক স্থানে ট্রাকচাপায় জাকির মিয়া(৩০) নামের এক যুবক নিহত হয়েছে।জাকির মিয়া উপজেলার শাহবাজপুর গ্রামের আব্দুল বাছির মিয়ার পুত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় জাকির মিয়াকে ঢাকামুখী দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট আব্দুর নূর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

This site is protected by wp-copyrightpro.com