July, 2014
আগরতলায় পঞ্চায়েত নির্বাচন, আখাউড়া স্থল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
ভারতের আগরতলায় পঞ্চায়েত নির্বাচনের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আগরতলা আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সাধারন সম্পাদক মনিষ বিশ্বাস হাবুলের বরাত দিয়ে আখাউড়া বন্দরের আমদানি-রফতানি কারক এসোসিয়েশসের সাধারন সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ভারতের ত্রিপুরার রাজ্যে আজ পঞ্চায়েত নির্বাচন। দেশটির পঞ্চায়েত নির্বাচনের কারণে ভারতীয় ব্যবসায়িরা আজ আমদানীও রফতানি বন্ধ রেখেছে। তাই আজ আখাউড়া স্থল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল কাল বুধবার থেকে যথারিতি আমদানি ও রফতানি কার্যক্রম চলবে।
আড়াই ঘন্টা পর ত্রুটি মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার রেলগেইট এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে যান্ত্রিক ক্রুটি মেরামত শেষে আজ সাড়ে নয়টায় ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় শহরের প্রধান সড়কে রেলগেইট এলাকায় যানচলাচল বন্ধ থাকে। ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনের মাষ্টার মীর্জা সামছুল হক জানান রেল চলাচল স্বাভাবিক রয়েছে।ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশন সূত্র জানায়, আখাউড়া রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি সকাল প্রায় ৬ টায় দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলগেইট এলাকায় পৌছলে ইঞ্জিনের পরের বগীর একটি চাকার ¯িপ্রং ভেঙ্গে ট্রেনটি বিকল হয়ে পড়ে। আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনা স্থলে এসে উদ্ধারRead More
তিতাস কমিউটার ট্রেনে যান্ত্রিক ত্রুটি, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ
প্রতিবেদক : মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার রেলগেইট এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে যান্ত্রিক ক্রুটির কারণে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশন সূত্র জানায়, আখাউড়া রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি সকাল প্রায় ৬ টায় দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলগেইট এলাকায় পৌছলে ইঞ্জিনের পরের বগীর একটি চাকার ¯িপ্রং ভেঙ্গে ট্রেনটি বিকল হয়ে পড়ে। এ ঘটনায় শহরের প্রধান সড়কে রেলগেইট এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনা স্থলে এসে উদ্ধার কাজ করছে । আখাউড়া লোকশেড ইনচার্জ মহসিন মিয়া জানান, উদ্ধার কাজ শেষ হতেRead More
নবীনগরে মৎস সপ্তাহে তিন মৎস চাষীকে পুরষ্কার প্রদান
“অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাছে সমাধান” এই শ্লোগানে উপজেলায় মৎস সপ্তাহ উপলক্ষে মৎস চাষে বিশেষ অবদান স্বরূপ উপজেলার তিন মৎস চাষীকে পুরষ্কৃত করা হয়। গত ৮ আগষ্ট উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম এই পুরষ্কার চাষীদের হাতে তুলে দেন। উপজেলার শ্যমগ্রাম ইপি চেয়ারম্যান নাসির উদ্দিনকে কার্ব মিশ্র চাষে, ইব্রাহিমপুর গ্রামের নারায়ন দেবকে পোন উৎপাদনে ও জিনদপুর গ্রামের নজরুল ইসলামকে মনো সেক্স তেলাপিয়া চাষে বিশেষ অবদান রাখার জন্য এই পুরষ্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা শহিদুল হক আকন্দ, প্রানি সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা মো: মোবারক হোসেন,Read More
নবীনগরে ভ্রাম্যমান আদালতে ৬ মাদকসেবীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রাম থেকে মাদক সেবনকালে সলিমগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিওিতে সোমবার সকালে অভিযান চালিয়ে ৬ মাদকসেবীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে বাড়াইল গ্রামের তাহের আলী শিকদারের ছেলে হাবি শিকদার(১৭),রহিম মিয়ার ছেলে কুদ্দুছ মিয়া(১৮),শাহা আলমের ছেলে সেলিম(২০),মতিন মিয়ার ছেলে মনির হোসেন(২১),রশিদ মিয়ার ছেলে আলেক(২১),শহিদ মিয়ার ছেলে হেদায়েতউল্লাহ(২২)। পরে ধৃত আসামীদের গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রট ও সহকারি কমিশনার ভুমি আবুল কালাম প্রত্যেক মাদক সেবীকে ২ হাজার টাকা করে জরিমানা করে।
ফরিদ মিয়ার বাঁচতে চায়
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার দক্ষিণ কসবায় পূর্বশক্রতার জের ধরে নিরহ ফরিদ মিয়ার বাড়িতে দুই দফায় হামলা চালিয়ে তার পরিবারের সদস্যদেরকে আহত করে।এসময় ঘর বাড়ির ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষর্শী সূত্র জানায়,দক্ষিণ কসবা গ্রামের ফরিদ মিয়ার (৫৫)সাথে প্রতিবেশী মিলন মিয়া গংদের সাথে পূর্বশক্রতার জের ধরে মামলা মোকাদ্দোমার বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষদের অন্যায় অত্যাচারের ফলে গত ১২ সেপ্টেম্বর কসবা থানা মামলা নং-১৫ মিলন মিয়া(৫৫)পিতা মৃত্যু হিজু মিয়াসহ ১০জনকে আসামী দিয়ে ফরিদ মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। আসামী মিলন মিয়া বিজ্ঞ আদালতে হাজির হলে আদালত কর্তৃক সে জেলহাজতবাস করেন।আসামীRead More
গুণীজন সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক এম আব্দুল বাছেদের মাতার ইন্তেকাল
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী মাঠ কর্মচারী এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, গুণীজন সংবর্ধনা পরিষদ ও সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হেল্থ ইন্সপেক্টর এম. আব্দুল বাছেদ এর মাতা সোমবার গভীর রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে………..রাজেউন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৭৫ বছর। তিনি ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর শহরের শেরপুর ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে শেরপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উক্ত জানাজায় পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ,Read More
বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের সাতগাঁও নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হল উপজেলার চান্দুরা ইউনিয়নের কামাউরা গ্রামের ডাকাত সর্দার বুলবুল হোসেন বুইল¬া (৩৫) ও তার সহযোগী কাজী হরমুজ আলী (৩২) কে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে ১৪/১৫ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে চান্দুরা -আখাউড়া সড়কে সাতগাঁও নামক স্থান থেকে দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সহ ২ জনকে আটক করে। এ ব্যাপারে ওসি তদন্ত মোঃ সেলিম উদ্দিন জানান, এদের নামে বিজয়নগর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। বাকীদেরকেRead More
আশুগঞ্জে কম্প্রেসার স্টেশনের একটি ইউনিট পরীক্ষামুলক ভাবে চালু
জাতীয় গ্যাস সঞ্চলান লাইনে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কম্প্রেসার স্টেশনের ৪টি ইউনিটের মধ্যে একটি কমপ্রেসার ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।এই কমপ্রেসার ৭২ ঘন্টা সফল ভাবে চললে এটি বানিজ্যিক ভাবে চলতে থাকবে।গত ৫ এপ্রিল পরীক্ষামুলক ভাবে এটিসহ ৪টি ইউনিট চালু করা হলেও তখন তা সফল হয়নি। আশুগঞ্জ গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লি: (জিটিসিএল)এর উপ-মহাব্যবস্থাপক আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রায় ৯শ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ কমপ্রেসার স্টেশন সফলভাবে কাজ শেষ হবার পর প্রধানমন্ত্রী এ স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করবেন বলেও জানান তিনি।মোট ৪টি ইউনিটের মধ্যেRead More
সরাইলে ফলদ বৃক্ষ মেলা শুরু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। জানা যায়,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.শের আলম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.মসীহুর রহমান। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করা হয়েছে।



















