May, 2014
নবীনগরে শ্রীঘরে প্রেমিক যুগলের বিয়ে
প্রতিবেদক :: প্রেম মানে না কোন বাঁধা, আর সে কারণেই গ্রেফতার হওয়া প্রেমিক যুগলের মঙ্গলবার রাতে শ্রীঘরে বিয়ে হয়। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামের ফরিদ মিয়ার ছেলে সফিউল্লাহ (২৪) এর সাথে একই গ্রামের মৃত আমির মিয়ার মেয়ে জোৎস্না বেগমের (১৮) সাথে প্রায় এক বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিল। ঘটনার দিন মঙ্গলবার রাতে প্রেমিকা জোৎস্না বেগমের ফোনে প্রেমিক সফিউল্লাহ তাদের বাড়িতে এলে অপ্রীতিকর অবস্থায় এলাকাবাসী তাদের ধরে পুলিশের নিকট সোপর্দ করে। পরে পুলিশের সহায়তায় উভয় পরিবারের লোকজন সমঝোতার ভিত্তিতে থানা হাজতে ওই রাতেই প্রেমিক যুগলের বিয়ে হয়।Read More
নাসিরনগরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
মোঃ আব্দুল আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি :: বুধবার সকাল সাড়ে এগারটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি ও ধানতলিয়া গ্রামের বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চাতলপাড় ক্যাম্প ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ফেদিয়ারকান্দি গ্রামের মৃতু তাজু মিয়ার ছেলে সরাফত আলী (৩৫) বাড়ি থেকে চাতলপাড় বাজারে যাওয়ার সময় কচুয়া নামক স্থানে, অপরদিকে ধানতলিয়া গ্রামের মৃতু ফরিদ উদ্দিন ভূইয়ার মেয়ে হ্যাপী বেগম(১৫) বাড়ি থেকে গরু আনতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নাসিরনগরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
মোঃ আব্দুল আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি :: বুধবার সকাল সাড়ে এগারটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি ও ধানতলিয়া গ্রামের বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চাতলপাড় ক্যাম্প ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ফেদিয়ারকান্দি গ্রামের মৃতু তাজু মিয়ার ছেলে সরাফত আলী (৩৫) বাড়ি থেকে চাতলপাড় বাজারে যাওয়ার সময় কচুয়া নামক স্থানে, অপরদিকে ধানতলিয়া গ্রামের মৃতু ফরিদ উদ্দিন ভূইয়ার মেয়ে হ্যাপী বেগম(১৫) বাড়ি থেকে গরু আনতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
বাঞ্ছারামপুরে নসমিনের ধাক্কায় নিহত ১
প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ায় নসমিনের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বাঞ্ছারামপুর উপজেলায় সোমবার বেলা দুইটার দিকে বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বুধাইরকান্দিতে এ ঘটনা ঘটে। নিহতের নাম- মোশারফ হোসেন (২৫)। সে বাঞ্ছারামপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবাবিক সুত্রে জানা যায়, আজ বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বুধাইরকান্দিতে ইটভাঙ্গার কাজ করছিলেন মোশারফ হোসেন। এ সময় হোমনাগামী একটি নসিমন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগরে মোহাম্মদ হোসেন হাজারী চেয়ারম্যান নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে অত্র ইউনিয়ন বি এনপির সভাপতি মোহাম্মদ হোসেন হাজারী বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অত্র ইউনিয়নের ৯টি কেন্দ্রে একটানা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করে মোহাম্মদ হোসেন হাজারী আনারস প্রতীকে ২৫৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান তালা প্রতীকে ২০৪৪ ভোট পেয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে মোঃ আক্কাছ আলী পেয়েছেন ১৩১৭ ভোট, দোয়াত কলম প্রতীকে মোঃ আইয়ুব খাঁন পেয়েছেন ৭০০ ভোট, মোটর সাইকেল প্রতীকেRead More
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ইয়াছিনের বাড়িতে শোকের মাতম
প্রতিনিধি:: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশীর একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়। নিহতের নাম মোঃ ইয়াছিন-(২৮)। সে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের সাতবাড়িয়া মহল্লার নুরুল ইসলামের ছেলে। তার মৃত্যুর সংবাদে বাড়িতে ঘাটুরা গ্রামে নেমে আসে শোকের ছায়া। বাড়িতে চলছে শোকের মাতম। তার মা-বাবা বার বার মুর্ছা যাচ্ছেন। পরিবারের লোকজন জানান, পবিত্র স্থান হওয়ায় সৌদি আরবেই ইয়াছিনের লাশ দাফন করা হবে। ইয়াছিনের পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নুরুল ইসলাম গত ৩ বছর আগে একই ইউনিয়নের ঘাটুরা গ্রামের সাতবাড়িয়ায় বাড়ি কিনেন। এরপর থেকে তারাRead More
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ইয়াছিনের বাড়িতে শোকের মাতম
প্রতিনিধি:: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশীর একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়। নিহতের নাম মোঃ ইয়াছিন-(২৮)। সে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের সাতবাড়িয়া মহল্লার নুরুল ইসলামের ছেলে। তার মৃত্যুর সংবাদে বাড়িতে ঘাটুরা গ্রামে নেমে আসে শোকের ছায়া। বাড়িতে চলছে শোকের মাতম। তার মা-বাবা বার বার মুর্ছা যাচ্ছেন। পরিবারের লোকজন জানান, পবিত্র স্থান হওয়ায় সৌদি আরবেই ইয়াছিনের লাশ দাফন করা হবে।ইয়াছিনের পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নুরুল ইসলাম গত ৩ বছর আগে একই ইউনিয়নের ঘাটুরা গ্রামের সাতবাড়িয়ায় বাড়ি কিনেন। এরপর থেকে তারা ঘাটুরাতেইRead More
আশুগঞ্জে ৬ নৌ-ডাকাত আটক
প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাজপুর এলাকার মেঘনা নদী থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ নৌ-ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রাম-দা, ছুড়ি ও বল্লম উদ্ধার করা হয়। রোববার রাতে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- জামালগঞ্জের লিটন মিয়া (৩৫), উপজেলার বাহাদুরপুর এলাকার হামদু মিয়া (৩০) ছেলে মোক্তার হোসেন (৪০), ফুল মিয়ার ছেলে রাশেল মিয়া (২৫), কিশোরগঞ্জের অষ্ঠগ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে হেলাল মিয়া (৩০) ও চাতল পাড়ের বাছির মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (২৫)। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ৬ নৌ-ডাকাত আটক করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের কালো পতাকা মিছিল
নিজস্ব প্রতিবেদক ::সারাদেশে গুম,খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সোমবার সকালে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির চত্বর থেকে সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. এম. এ. মান্নানের নেতৃত্বে দলীয় আইনজীবীসহ সাধারণ আইনজীবীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি শুরু হয়।পরে আদালত চত্বর থেকে কালেক্টরেট চত্বর হয়ে জেলা জজ কোর্ট চত্বরে এক সমাবেশে মিলিত হয়। মিছিল শেষে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক পিপি অ্যাড.শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি অ্যাড.গোলাম সারওয়ার খোকনের পরিচালনায়একটি সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবিRead More



















