April, 2014
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সুবলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩৫) একজন নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনায় মনির হোসেন (৪০) নামের আরেকজন আহত হয়েছেন। সদর উপজেলার বিশ্বরোড পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সুবলপুর এলাকায় একটি ভ্যানের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ভ্যানচালক নিহত হন এবং সিএনজিচালিত অটোরিকশা চালক মনির হোসেন আহত হন। আহতাস্থায় জেলা সদর হাসপাতালে মনির হোসেনকে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ডাক্তাররা।
ব্রাহ্মণবাড়িয়ার ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যাচ্ছে জাতীয় গ্রিডে
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রের ২৭ নম্বর কূপ থেকে ১৫ মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে গ্যাস সরবরাহ শুরু করা হয়। এ গ্যাসক্ষেত্র বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির নিয়ন্ত্রণাধীন। এর আগে গত বছরের ২০ নভেম্বর কূপটির খনন কাজ শুরু হয়ে চলতি বছরের ১৯ মার্চ শেষ হয়। ২৭ নম্বর কূপের প্রকল্প পরিচালক ফজলুল হক চৌধুরী জানান, খনন কাজ শেষ হওয়ার পর সোমবার থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ১৫ মিলিয়নRead More

সরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন
মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে: সরাইলে সংখ্যালঘু পরিবারেরএক পাষন্ড স্বামী লিটন সরকারের (২৬) হাতে খুন হয়েছেন স্ত্রী দুই সন্তানের জননী অনিতা রানী সরকার কনক (২২)। গতকাল ভোর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভাটেরা গ্রামে নির্মম এ ঘটনা ঘটেছে। পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছেন। পুলিশ, গ্রামবাসী ও অনিতার পারিবারিক সূত্র জানায়, অনিতার বাড়ি জেলার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের অলুকান্দি গ্রামে। পিতা নকুল চন্দ্র সরকারের তৃতীয় কন্যা সে। দরিদ্র পরিবারে বেড়ে উঠা অনিতার সাথে লিটনের বিয়ে হয় সাত বছর আগে। অনিতার গর্ভে জন্মে ছেলে শ্রাবণRead More

নির্বাচনের জন্য সোমবার আখাউড়া স্থল বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহনের প্রথম দফায় সোমবার ত্রিপুরা রাজ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা উভয় দেশে যাতায়াত করতে পারবে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। আখাউড়া স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল জানান, সোমবার ত্রিপুরায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ত্রিপুরার ব্যবসায়ীরা আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ত্রিপুরায় নির্বাচন সুষ্ঠু নির্বিঘ্নে অনুষ্ঠানের স্বার্থে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেRead More

দেশে ‘সাইবার যুদ্ধ’ শুরু হয়ে গেছে-সৈয়দ আশরাফুল ইসলাম
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশে ‘সাইবার যুদ্ধ’ শুরু হয়ে গেছে। এ ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারে তরুণ প্রজন্ম যাতে বিভ্রান্ত না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ নিয়ে যাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্যও আমাদের প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সৈয়দ আশরাফের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে অনানুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, আসলেই এটা সত্য। আমাদের ভবিষ্যতের জন্যRead More
কসবায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত কিশোরের মৃত্যু
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মৃণাল হোসেন (১৪) মারা গেছে। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। জানা গেছে, বিনাউটি ইউনিয়নের গাববাড়ি গ্রামে শুক্রবার জুম্মার নামাজের পর মৃণালের ঘরের টিনের চালে বসা কবুতরকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পাশ্ববর্তী নেমতাবাদ গ্রামের মোর্শেদ মুন্সির ছেলে রেজাউল। এর প্রতিবাদ করায় রেজাউল দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৮/১০ জনকে নিয়ে এসে মৃণালদের বাড়িতে হামলা চালায়। এসময় দা দিয়ে কুপিয়ে মৃণাল, তার বাবা সালাম মিয়া, মা রাজিয়া বেগম এবং খালাতো বোন নাজমা আক্তারকে আহত করা হয়। তাৎক্ষণিকভাবে তাদেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সঞ্চয় সপ্তাহ পালিত
প্রতিবেদক : জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা সঞ্চয় অধিদপ্তর উদ্যোগে স্থানীয় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান সঙ্গীতাঙ্গনে জেলা সঞ্চয় বিভাপগের সহকারী পরিচালক মোঃ জাভেদ ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।