March, 2014
ইকরা আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত
শাহীন আলম জয়, ব্রহ্মণবাড়িয়া থেকে :আজ ১মার্চ আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নে অবস্থিত ইকরা আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্টান হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ শাহারিয়ার। বিশিষ্ট সমাজ সেবক নোয়াব মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও পরিচালক শেখ মনির হোসেন নিজামের সার্বিক পরিচালনায় অনুষ্টানের বিশেষ অতিথি ছিলেন শাহাজাদা খাদেম, মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক রতন কুমার ভৌমিক, তোফাজ্জল হোসেন তপন, কাউছার মোলা, শংকর বাবু, মানিক স্যার। ক্রীড়া প্রতিযোগিতা শেষে মনোরঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্টান হয়েছে, এতে বিপুল সংখ্যক দর্শক ও শ্রোতা অনুষ্টানRead More
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সৈনিকদের বিনামুল্যে চিকিৎসা সেবা
ছবি সৌজন্যে—তিতাস২৪.কম প্রতিবেদক : অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সৈনিকদের বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা কেন্দ্র ও মেডিকেল ডিসপেনসারী স্থাপিত হয়েছে। শনিবার দুপুরে শহরের মুখ ও বধির বিদ্যালয়ের পাশে চিকিৎসা কেন্দ্র ও মেডিকেল ডিসপেনসারী উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুমিল্লা সেনানিবাসের মেজর পারভেজ উপস্থিত ছিলেন । পরে অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
নবীনগরে ভায়া ও সিবিই ক্যাম্পের উদ্ভোধন
প্রতিনিধি : মহিলাদের জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ভায়া ও সিবিই ক্যাম্পের উদ্ভোধন করা হয়েছে। ঢাকা পিজি হাসপাতাল থেকে আগত ৮ সদস্যের একটি টিম ১মার্চ থেকে ৪মার্চ পর্যন্ত ৪দিন ব্যাপী সম্পুর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করবেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু শাহেদ চৌধুরী হাসপাতাল কমপ্লেক্সের নুতন ভবনে এই ভায়া ও সিবিই ক্যাম্পের উদ্ভোধন করেন। এ সময় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা: মো: সাদেক মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডা: ফারহানা হোসেন, ডা: শেখ ফাকিহা আম্বিয়া, ডা:তাহমিনা আক্তার সহ সাংবাদিকবৃন্দ। প্রথম দিনেই এই ক্যাম্পের মাধ্যমে প্রায়Read More
নবীনগরে সড়ক দূর্ঘটনা, আহত-৮
প্রতিনিধি : নবীনগরে অটোরিক্সা খাদে পড়ে কমপক্ষে ৮জন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে নবীনগর-কোম্পোনিগঞ্জ সড়কের ইব্রাহিমপুর বাশবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, ব্যাটারি চালিত একটি অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজ থেকে প্রায় ৩০ফুট নীচে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধোর করে নবীনগর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত হরিপদ দাস (৫০) ও ইব্রাহিমপুর মসজিদের ঈমাম মিজানুর রহমান (৪৫) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাঞ্ছারামপুরে পুরস্কার বিতরনী ও বিদায় সংবর্ধণা
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন ও শিক কর্মচারীদের বিদায় সংবর্ধণার আয়োজন করা হয় । কলেজ অধ্যক্ষ মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মোঃ সিরাজুল ইসলাম । সংবর্ধণা শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন ।
আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের কম্পিউটার ল্যাবে চুরি
প্রতিবেদক : আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের কম্পিউটার ল্যাবে চুরির ঘটনা ঘটেছে। এতে ল্যাবের ৪টি মনিটর ও একটি ইউপিএস খোয়া গেছে। গত শুক্রবার রাতের কোন এক সময় অজ্ঞাত চুর কম্পিউটার ল্যাবের দরজার তালা ভেঙ্গে এগুলো নিয়ে গেছে। এ ঘটনায় আখাউড়া থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। জানা গেছে, শনিবার সকালে কলেজের এমএলএসএস ম্ক্তুা কলেজের পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করার এক পর্যায়ে কম্পিউটার ল্যাবের দরজার তালা আটকানোর হেন্ডেল ও তালা ভাঙ্গা দেখতে পায়। বিষয়টি সে কলেজের অন্যান্য কর্মচারীদের জানালে তারা কম্পিউটার ল্যাবের ভেতরে প্রবেশ করে দেখতে পায় ল্যাব থেকে ৪টি মনিটর ওRead More
আগুন ঝরানো মার্চ, স্বাধীনতার মাস।
শুরু হয়েছে আগুন ঝরানো মার্চ, আমাদের স্বাধীনতার মাস। ১৯৭১ সালের এই মার্চেই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিকামী দেশবাসী ঐক্যবদ্ধভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সংগ্রামের মাধ্যমে মুক্তিকামী মানুষ জান বাজি রেখে স্বাধীনতার স্বপ্নকে রূপায়িত করেছিল। ১৯৭১ সালের এই মাসে তীব্র আন্দোলনের পরিণতিতে শুরু হয়য়েছিল মহান স্বাধীনতাযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটেছিল ‘বাংলাদেশ’ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হলেও চূড়ান্ত আন্দোলনের সূচনা হয়েছিল ১ মার্চ। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদিন বেতার ভাষণে ৩ মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন।Read More
ভাগ্য খুলতে যাচ্ছে ৬০ হাজার প্রধান শিক্ষকের
প্রতিবেদক : অবশেষে দেশের ৬০ হাজার প্রধান শিক্ষকের ভাগ্য খুলতে যাচ্ছে। পদমর্যাদা উন্নীত করা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে। জানা গেছে, আগামী ৯ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঘোষণা দেবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান নিউজনাউকে জানান, প্রধান শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। একইসঙ্গে সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির বিষয়টিও চূড়ান্ত হয়েছে। পদমর্যাদা ও বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা। বেতন স্কেল বৃদ্ধির ফলে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন চার হাজার ৯০০ টাকা থেকে বৃদ্ধি পেয়েRead More
জেলা আওয়ামীলীগের সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিবেদক : আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচন করার লক্ষ্যে জেলা আওয়ামীলীগের সমন্বয় কমিটির উদ্যোগে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে এক মতবিনিময় সভা গত ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এড. সৈয়দ একেএম এমদাদুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ ও ১৪ দল সমন্বয়ক বীর মুুক্তিযোদ্ধা আমানুল সেন্টু, সহ সভাপতি এড. তফছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,Read More
আশুগঞ্জ উপজেলায় বিএনপির প্রার্থী চূড়ান্ত: আবু আসিফ আহমেদ চেয়ারম্যান, সেলিম পারভেজ ভাইস চেয়ারম্যান
আসন্ন আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুগঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রত্যেক ইউনিয়ন বিএনপির তৃণমুল নেতৃবৃন্দের সাথে পরামর্শ ক্রমে জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের নেতৃত্বাধীন বিএনপির একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মোঃ আবু আসিফ, ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে সেলিম পারভেজ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে এডঃ ইয়াছমিনকে দল সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। তাই দল সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনা সহ সকল প্রকার কর্মকান্ড পরিচালনা করার জন্য আশুগঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দRead More



















