Main Menu

March, 2014

 

সদর উপজেলা নির্বাচনে যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেনের মনোনয়নপত্র জমা

সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন চেয়ারম্যানপদে গতকাল রোববার দুপুর পোনে ২টার দিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলমের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনপত্র জমা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুলাহ্ আল বাক্কী, কান্দিপাড়া শিমরাইলকান্দির গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ মামুন মিয়া, হাবীব মিয়া, নজিদুল ইসলাম, আব্বাস মিয়া, ফিরোজ মিয়া, আলী মিয়া, মুজিবুর রহমান, বাবু সুভাষ, বাবু ঠুলু, ছাত্রদল নেতা আল আমিন, লিটন, জাবেদ, মুক্তার, সোহেল, সাদ্দাম, জেলা যুবদলের শাহীনুর রহমান, শরীফRead More


সদর উপজেলা নির্বাচনে জেলা বি.এন.পির সমাজ কল্যান সম্পাদক আবু শামীম মোঃ আরিফের মনোনয়ন পত্র দাখিল

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত নেতা, জেলা ছাত্রদলের বিপ্লবী সাবেক আহবায়ক ,জেলা বি.এন.পির সমাজ কল্যান সম্পাদক ও সাবেক ভি.পি আবু শামীম মোঃ আরিফ গতকাল সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের কে নির্বাহী অফিসার ড. আশরাফুল আলমের নিকট মনোনয়ন পত্র দাখিল করনে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বি.এন.পির সহ-সভপিত মুবারক মুন্সি ,জেলা বি.এন.পির সদস্য সাবেক ভি. আপেল মাহমুদ, নিয়ামত খান, জিয়া উদ্দিন মুন্সি আঙ্গুর, মজলিশপুর ইউপির বি.এন.পির  সভাপতি ও সাবেক চেয়ারম্যান সুবেদ আলী, শামীম সাবেক ভি.পি জহিরুল ইসরা চৌধুরী লিটন, রায়হানুল ইসলাম, জেলাRead More


শ্রী শ্রী কালভৈরব বাড়ীতে ৪দিন ব্যাপী হোমযজ্ঞ ও উৎসবানুষ্ঠান

শ্রী শ্রী কালভৈরব এর ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডাস্থ কালভৈরব বাড়ীতে আগামী ৭ মার্চ ২০১৪ইং, ২২ ফাল্গুন ১৪২০ বাংলা শুক্রবার হতে শুরু হচ্ছে ৪দিন ব্যাপী পূজা, হোমযজ্ঞ ও উৎসবানুষ্ঠান। আগামী ৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় মেড্ডাস্থ শ্রী শ্রী কালভৈরব মন্দিরে বৈদিক পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়ে আগামী ১০ মার্চ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। উক্ত অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দদেরকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তোলার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন শ্রী শ্রী কালভৈরব মন্দিরের পরিচালনা পরিষদের সভাপতি শ্রী পিনাকী ভট্টাচার্য্য ওRead More


আশুগঞ্জে চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান পদে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধি : আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রবিবার বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫জন প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়াম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মুন্সী, বিএনপি সমর্থিত প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি আবু আসিফ আহমেদ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলাRead More


অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক :: অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সৈনিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার  জন্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা কেন্দ্র ও মেডিকেল ডিসপেনসারী স্থাপিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের মুখ ও বধির বিদ্যালয়ের পাশে চিকিৎসা কেন্দ্র ও মেডিকেল ডিসপেনসারী উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের মেজর পারভেজ । পরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া সদরে ৩২ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক :: আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে মোট ৩২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।শেষ দিনে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের উপস্থিতি মনোনয়নপত্র দাখিল করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিভিন্ন রাজনৈতিক দলের মোট  ৩২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়াম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্রRead More


সদর উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক : আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রবিবার বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২জন প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়াম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ শফিকুল আলম, তাজ মোহাম্মদ ইয়াছিন,  মোঃ হেলাল উদ্দিন, মাহবুবুল আলম চৌধুরী, হাবিবুল্লাহ বাহার, জাহাঙ্গীর আলম, শাহআলম, জায়েদুল হক, আশিকুল আলম, বিএনপির প্রার্থী সৈয়দRead More


সরাইলে ছিনতাইকৃত সিএনজিসহ দুই ছিনতাকারী গ্রেপ্তার

প্রতিনিধি : হবিগঞ্জ জেলা থেকে ছিনতাই হওয়া একটি সিএনজি চালিত অটোরিকসা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাতে উপজেলার কালীকচ্ছ এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকসাসহ ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হচ্ছে হবিগঞ্জ জেলার সানাবুই এলাকার নোমান-(৩০) ও একই জেলার বাজিগান এলাকার সাইদুল ইসলাম-(৩২)।পুলিশ জানায়, শনিবার রাতে ছিনতাইকারীরা রাজুরা এলাকা থেকে হবিগঞ্জ সদরে যাওয়ার কথা বলে সিএনজি চালিত অটোরিকসাটি (হবিগঞ্জ-থ-১১-০৫৭৭)  ভাড়া করে। কিছু দূর যাওয়ার পর যাত্রীবেশী চার ছিনতাইকারী চালকের হাত পা গামছা দিয়ে বেঁধে সড়কের পাশে ফেলে অটোরিকসাটি নিয়ে মাধবপুরRead More


বিজয়নগরে অর্ধ শতাধিক নাম্বারবিহীন গাড়ি আটক

মোঃ সারোয়ার হাজারী পলাশ : বিজয়নগর উপজেলার চান্দুরা ও ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে রোববার সকালে অর্ধ শতাধিক নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা আটক করে পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মদ নিজামী জানান, ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে সিএনজি অটোরিক্সা চালানো সহ গাড়ি ও চালকের বৈধ কাগজপত্র না থাকায় অর্ধ শতাধিক গাড়ি আটক করে মামলা দায়ের করা হয়।


বিজয়নগরে গাঁজা সহ আটক -১

মোঃ সারোয়ার হাজারী পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উথালিয়া পাড়া নামক স্থান থেকে গাঁজা সহ জামাল মিয়া (২৪) কে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোবাবর সকালে উথালিয়া পাড়ায় নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী জামাল মিয়াকে ৩ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে।


This site is protected by wp-copyrightpro.com