March, 2014
আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। শনিবার সকালে উপজেলার আড়াইসিধা বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমানের সমর্থকরা তালশহর গ্রামে গণসংযোগ শেষে আড়াইসিধা বাজারের বিরিয়ানি হাউজে খেতে বসেন। এরপর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হানিফ মুন্সীর লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সংঘর্ষে আনিছুর রহমানের পক্ষের মাইক্রোবাস ভাঙচুর করাRead More

আজ নাসিরনগর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন
আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জনোরেল হাসান মাহমুদ খন্দকার বিপিএম, পিপিএম, এনডিসি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম। পরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হবে।
সাড়ে ৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
ডেস্ক :: শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-গঙ্গাসাগর স্টেশনের কাছে একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট, ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় সাড়ে চার ঘণ্টা। পরে রাত ১টা নাগাদ উদ্ধারকাজ শেষ হয় এবং আবারো চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর গোধূলি, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। আখাউড়া রেলওয়ে জংশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেন আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় হাওড়া ব্রিজের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটির একটিRead More
বিজয়নগরে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দুনীর্তি প্রতিরোধ ২০১৪ইং উপলক্ষে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে কর্মসূচীর ১ম দিনে গত ২৭মার্চ বুধবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলা চত্তরে এ কর্মসূচী প্রদর্শন করেন উপজেলার প্রায় ৩ শতাধিক লোকজন উক্ত চলচ্চিত্র প্রদর্শনী উপভোক করেন। এবং সকলেই মনোযোগ সহকারে দেখেন উক্ত পদর্শনী দেখে এলাকার লোকজন জেলা তথ্য অফিসের কর্মকর্তাগণকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্কাউট আন্দোলনকে বেগবান করতে সকলকে একযোগে কাজ করতে হবে-জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
স্কাউট আন্দেলনকে বেগবান করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিযেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউটস’র ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্কাউটসকে একটি আন্দোলন উল্লেখ করে বলেন, স্কাউটস’র আলো সবার ঘরে-ঘরে পৌঁছে দিতে হবে। তবেই স্কাউটস’র আন্দোলন সফল হবে।সভায় পদাধিকার বলে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী সহ-সভাপতি নির্বাচিত হন।Read More
ঢাকা-চট্টগ্রাম,চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম,চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রাত সাড়ে ৮ টার দিকে গঙ্গাসাগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদাসহ প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করুন
আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের সর্মথনে নাটাই দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহোযোগী সংগঠনের উদ্যোগে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শালগাঁও কালিসিমা আদর্শ বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা প্রশাসন সরকারের শক্তিশালী একটি সংগঠন যার মাধ্যমে সরকার উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে পৌছে দিয়ে থাকে। তাই যোগ্য, সঠিক ব্যক্তি উপজেলা প্রশাসনের দায়িত্বে থাকলে স্থানীয় উন্নয়ন গতিশীল হবে। তিনি আরো বলেন, কাপ- পিরিচ মার্কায় ভোট দিয়েRead More