March, 2014
আশুগঞ্জে কন্টেইনার বন্দর স্থাপন কাজ শুরু
প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা এলাকায় অচিরেই শুরু হচ্ছে আর্ন্তজাতিক মানের অভ্যন্তরীণ কন্টেইনার নদী বন্দর স্থাপনের কাজ। মঙ্গলবার দুপুরে জাহাজে করে প্রস্তাবিত স্থানটি পরিদর্শনকালে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ড. মো. শামছুদ্দোহা খন্দকার এ কথা জানান। পরিদর্শন শেষে জাহাজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, প্রকল্পের অর্থছাড় যথাসময়ে না হওয়ায় এবং জমির মূল্য ১০ গুণ বেড়ে যাওয়ায় প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে। অধিগ্রহণের সময় জমির দাম ২০ কোটি টাকা ধরা হয়েছিল কিন্ত তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ কোটি টাকায়। আগামী দুই মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা হতেRead More
সরাইল পিডিবি’র লঙ্কা কান্ড!
মোহাম্মদ মাসুদ , সরাইল থেকেঃলঙ্কা কান্ড ঘটিয়েছে সরাইল পিডিবি। মাষ্টাররোল কর্মচারী ও দালালের মাধ্যমে জনৈক কর্মকর্তা খাতিয়ে নিয়েছেন ১৬ লক্ষাধিক টাকা। টাকা হয়েছে ভাগ বাটোয়ারা। সেচ পাম্পসহ দিয়েছেন অর্ধশতাধিক অবৈধ আবাসিক সংযোগ। অবৈধ খুঁিট বসানো হয়েছে ৪০টি। টানা হয়েছে এল টি তার। অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে বাঁশ। মিটার আছে, বাতি আছে ঠিকঠাক। কিন্তু গ্রাহকের কাছে নেই কোন বৈধ কাগজপত্র। ২/৩ মাস বিদ্যুত ব্যবহারের পর টনক নড়ে কর্তৃপক্ষের। গনহারে বিচ্ছিন্ন করে দেওয়া হয় সংযোগ। বিস্মিত ও আশ্চর্য্য হন গ্রাহকরা। সেচ বন্ধ হয়ে যায় ইরি স্কীমের। আকাশ ভেঙ্গে মাথায় পড়ে স্থানীয়Read More
সরাইল থেকে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার
মোহাম্মদ মাসুদ , সরাইল,প্রতিনিধি :নাসিরনগর থেকে অপহৃত স্কুল ছাত্র শ্রী কৃষ্ণ সরকার (১২) সরাইল থেকে উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোরে সরাইল প্রেস ক্লাবের সভাপতির মাধ্যমে উদ্ধারকৃত ছাত্রকে তার মা বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, কৃষ্ণ সরকার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার রাধানগর গ্রামের প্রদীপ সরকারের পুত্র। নাসিরনগর উপজেলার আলাকপুর গ্রামের বাসিন্ধা জয়দেব সরকার তার মামা। মামার বাড়িতে থেকে কৃষ্ণ নাসিরনগর বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণীতে পড়ছে। স্কুল বন্ধ থাকায় গত সোমবার সকালে কৃষ্ণ তার মামার সাথে জমিতে কৃষিকাজ করতে যায়। সেখান থেকে অপহরন কারীরা তাকে অজ্ঞানRead More
নাসিরনগরে বিএনপি প্রার্থীর পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে নিহত-১,আহত- ১০।
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, প্রতিনিধি : সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি প্রার্থীর পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থিতদের প্রহারে একজন নিহত ও দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা গেছে- ধরমন্ডল গ্রামের আলাই মিয়ার পুত্র হাফিজ মিয়া (২৫), বিএনপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম এ হান্নানের পোষ্টার লাগাতে গেলে আওয়ামীলীগ সমর্থিতরা তা ছিড়ে ফেলে। এই নিয়ে হাফিজ মিয়া প্রতিবাদ করলে আমীর আলী, রমজান আলী সহ অনেক লোকজন মিলে হাফিজকে মারপিট শুরু করে। এ সময় হাফিজের মা জয়ফুল বেগম (৫৫) এগিয়ে আসলে থাকে ও মারপিট করে। পরেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ২২ দিন যাবৎ কিশোর নিখোজ
গত ২৬-০২-২০১৪ ইং তারিখ সকাল অনুমান ৯ ঘটিকায় শামীম মিয়া (১৩) নামের একটি ছেলে হারানো গেছে, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি, সে কাঠমিস্ত্রীর কাজ করে। তার বাবা (সেলিম মিয়া) জানায়, ঐ দিন সকাল ৯ টায় সে পিরবাড়ি যাবে বলে বাড়ি হতে বের হয়েছিল, তারপর হতে নিখোজ। কোন ব্যিক্ত যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। বি.দ্র.: তার কোন ছবি পাওয়া যায় নি।যোগাযোগের ঠিকানা: বিয়াইর, নাটাই(উঃ), ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল নং : ০১৮২৮-৭৮০০৩৭(সেলিম মিয়া)
নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত
নাসিরনগরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে,সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর জীবন,বাংলাদেশের মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও আর্দশের উপর আলোচনা সভা , বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের চিত্রাষ্কন, রচনা প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোক র্যালী উপজেলা সদরে বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বেRead More
সোনার বাংলা আজ খুনের বাংলায় পরিণত হয়েছে .. .সৈয়দ একরামুজ্জামান
কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক নাসিরনগর বিএনপির সভাপতি সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেছেন দেশ আজ এই সরকারের কাছে নিরাপদ নয়। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাস চাঁদাবাজীতে জনগণ আজ জিম্মি হয়ে পড়েছে। এ দেশ এখন গুম খুনের দেশ। সোনার বাংলা আজ খুনের বাংলায় পরিণত হয়েছে। ৫ই জানুয়ারী ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ জনগণকে জিম্মি করে রেখেছে। তিনি বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে উদ্বেগজনক। দেশের মানুষের মনে যে আগুন জ্বলছে, এ আগুন সাগর মহাসাগরের পানি দিয়েও নেভানো যাবে না। সরকার দেশে নৈরাজ্য চালাচ্ছে। তা অনতি বিলম্বে বন্ধ করতে হবে। গত রোববারRead More
বাঞ্ছারামপুরে শেখ মজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৪ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিশু সমাবেশ,র্যালী এবং বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের সাথে প্রাসংগিক ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয় । এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বার্হী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব সিরাজুল ইসলাম । আলোচনায় অংশ গ্রহন করেন, আওয়ামীলীগের সহসভাপতি এম এ আঊয়াল ,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররমRead More
নবীনগরে গৃহপরিচালিকার আত্মহত্যা
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার পদ্ম পাড়ার সোমবার দুপুরে আহম্মদ ইনষ্টিটিউটের ২য় তলায় পৌরসভার কর্মকর্তা বজলুর রহমানের গৃহপরিচালিকা সুপর্ণা (১৩) কেড়ির ঔষধ পান করে। আশঙ্কাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়না তদন্তের জন্য জেলামর্গে প্রেরণ করে ও থানায় একটি ইউডি মামলা হয়েছে। জানা যায়, পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের শহিদ মিয়ার মেয়ে ও পৌর কর্মকর্তা বজলুর রহমানের গৃহপরিচালিকা সুপর্ণার সাথে নবীনগরের রহমতুল্লাহর দু’বছর যাবত মন দেয়ানেয়া চলছিল। দু’দিন পূর্বে পাড়ার লোকজন বিষয়টি নিয়ে কানাঘুষা করলে বজলুরের স্ত্রী সুপর্ণাকে জিজ্ঞাসা করে।Read More
সরাইলে মার্কেটে আগুন, পুড়ে ছাই অর্ধ কোটির সম্পদ
জেলার সরাইলের শাহাবাজপুর সেকেন্ড গেইট এলাকায় খাঁন মার্কেটের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁটি দোকান ভূস্মিভূত হয়েছে । জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ঐ মার্কেটে অবস্থিত একটি জুতার দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। মূহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশে পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে, ব্রাহ্মণবাড়িয়া সদর ও মাধবপুর থেকে দমকল বাহীনির দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কমপক্ষে অর্ধকোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।



















