Main Menu

February, 2014

 

উপজেলা নির্বাচন : সরাইলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ

প্রতিবেদক : কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নারী ভোটাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে ভোটারদের উপস্থিতি কম থাকায় প্রার্থী ও তাদের সমর্থকেরাও হতাশ হয়েছেন।সকাল ৯য়টায় উপজেলা সদরের স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নারী ভোটারদের সারিতে অন্তত ৬০-৭০ জনকে দেখা গেছে। অন্যদিকে পুরুষদের লাইনে ছিল মাত্র ১৫-২০ জন। দুপুর পর্যন্ত উপজেলার অন্তত ২০টি ভোট কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে। তবে দুপুরের পর সরাইল প্রাত বাজারের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের দুটি ভোট কেন্দ্র, চুন্টা (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরুয়াইল বহুমুখীRead More


গর্ভবতী মহিলাদের নিরাপদ প্রসব ও প্রসূতি মা’দের জন্য করণীয় বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো গৃহীত কর্মসূচীভুক্ত প্যাকেজ নং ১২ এ বেসরকারি সংস্থা আজমির ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত “গর্ভবতী মহিলাদের নিরাপদ প্রসবে করণীয়” বিষয়ক ২টি এডভোকেসী সভা ও ভিডিও প্রদর্শনী ২৭ ফেব্রুয়ারী সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকে এবং দুপুরে উলচাপাড়া কমিউনিটি কিনিকে অনুষ্ঠিত হয়। বিভিন্ন পেশার স্বাস্থ্য সেবা গ্রহিতাদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচীতে মহিলাদের গর্ভধারণকালীন বিভিন্ন ধরণের সমস্যা ও পারিবারিক উদ্যোগে এসবের গুরুত্ববহ সমাধানে করণীয় কর্তব্য সম্পর্কে আলোচনা করেন রিসোর্স পারসন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাস, সদর উপজেলা স্বাস্থ্য ওRead More


নবীনগরে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার দুই

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিম পাড়ায় মন্দিরে অগ্নি সংযোগ ও চিরকুটের মাধ্যমে চাঁদা দাবীর ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে করিম শাহ মাজার ও পদœপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে লিটন মিয়া (২৫),  এহছান মিয়া (২২)। বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান ,এর আগেও দুইটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে চিরকুট পাঠিয়ে চাঁদা আদায়ের ঘটনায় গত ৮ জানুয়ারী একটি জিডি করা হয়। চিরকুটে দেওয়া ফোন নম্বর ও চিরকুটে লেখার সূত্র ধরেইRead More


অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে বিজয়নগর উপজেলা জামাতের সেক্রেটারী গ্রেপ্তার

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আলী নেওয়াজ (৪৩) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত বুধবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। গ্রেপ্তারকৃত আলী নেওয়াজ সিঙ্গারবিল ইউনিয়নের পশ্চিম মেরাশানী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আলী নেওয়াজকে আদালতে সোপর্দ করা হয়। জানা যায়, বুধবার রাত ১১টার দিকে আলী নেওয়াজ বিষ্ণুপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় এলাকাবাসী তাকে হাতে নাতে আটক করে পুলিশে তুলে দেয়। বিজয়নগর থানারRead More


‍‍‌‍‌‌‌‌‌”নতুন প্রজন্ম কে ভাষা আন্দোলনের চেতনায় গড়ে তুলতে হবে” —মেয়র মোঃ হেলাল উদ্দিন

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ভাষা অন্দোলনের সুত্র ধরেই আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগকে আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। শুধু শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হবে না। ভাষা আন্দোলনের চেতনা আমাদের বুকে রাখতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই ভাষাকে ব্যবহার করতে হবে মর্যাদার সাথে। ছড়িয়ে দিতে হবে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে। তবেই ভাষা শহীদদের আত্মত্যাগ সফল হবে। মেয়র গত ২৫ ফেব্রুয়ারি বিকালে মহান শহীদRead More


ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপিত চিকিৎসা কেন্দ্র ও মেডিকেল ডিসপেন্সারীর শুভ উদ্বোধন

প্রতিবেদক : ১লা মার্চ ২০১৪ইং রোজ শনিবার বেলা ১২ ঘটিকায় স্থানীয় পাইকপাড়াস্থ মূকস বধির বিদ্যালয়ের পূর্ব পাশে অবসরপ্রাপ্ত সশ্রস্ত্র বাহিনী সৈনিকদের জন্য বাংলাদেশ সশ্রস্থ বাহিনীর বোর্ড কর্তৃক আয়োজিত স্থাপিত চিকিৎসা কেন্দ্র ও মেডিকেল ডিসপেন্সারীর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য জেলা প্রশাসক ড. মোহম্মদ মোসাররফ হোসেন উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করবেন।


বাংলাদেশি আমেরিকান শাহরিয়ারের কিলিমানজারো জয়

বাংলাদেশি আমেরিকান কাজী শাহরিয়ার রহমান (সুজন) তানজানিয়ার মাউন্ট কিলিমানজারোর উহুরু পিক জয় করেছেন। এর উচ্চতা ৫৮৯৫ মিটার অথবা ১৯,৩৪০ ফুট। পেশাগত জীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শাহরিয়ার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ক্যাদেন্স ডিজাইন সিস্টেমস-এ কর্মরত। পর্বতারোহণ শাহরিয়ারের নেশা। ইতোপূর্বে তিনি আমেরিকার রেইনিয়ার, শাস্তা, লংস পীক, হাফ ডোম, হুইটনি এবং মেক্সিকোর লা মালিনছে, পিকো দে ওরিজাবা পর্বতারোহণ করেছেন।


বাঞ্ছারামপুরের তাতুয়াকান্দি স্কুল ৫০ বছরেও মেরামত হয়নি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা দীর্ঘদিনের । ১৯৭৩ সালে উক্ত বিদ্যালয়টি নির্মাণ করা হয়। বিদ্যালয়ের টিনশেড বিল্ডিংটি নির্মাণ করার ৫০ বছর অতিবাহিত হওয়ার পরও মেরামত না করায় জরাজীর্ণ অবস্থায় ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে । প্রায় দশ বছর যাবত্ স্কুলে প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় অনেক সময় কাজকর্মে ব্যাঘাত ঘটছে । স্কুলের উত্তর পার্শ্বের দেয়ালটি ফাটর থাকার কারণে সেখানে কোন ছাত্র-ছাত্রী ভয়ে যেতে সাহস করে না। স্কুলে পর্যাপ্ত আসবাবপত্র না থাকার কারণে অনেক সময় ছাত্র-ছাত্রীদের দাঁড়িয়ে ক্লাস করতে হয়।


বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে অবস্থান নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে অবস্থান নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলে বিদ্যুত্ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফারাজীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমাদের আশপাশের দেশে বা অন্যান্য দেশে দেখেন, কত টাকায় বিদ্যুত্ কেনে? ব্যবহার করবেন আর দাম দেবেন না?’ প্রধানমন্ত্রী আরও বলেন, দাম বাড়ছে বললে তো চলবে না, উত্পাদন খরচ তো দিতে হবে। ব্যবহারে সাশ্রয়ী হলে দাম বাড়ালেও অসুবিধা হবে না। সরকারের ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত্Read More


ধরখার ইউনিয়ন বিএনপির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

জহির রায়হান (বার্তা প্রেরক) : জেলার আখাউড়া উপজেলাধীন ধরখার ইউনিয়ন পরিষদে ধরখার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুশফিকুর রহমান (সাবেক সংসদ সদস্য)। ধরখার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার আজাদ এর  সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন, সাধারন সম্পাদক মো: আবুল মুনসুর মিশন, উপজেলা যুবদল সভাপতি মো: নাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক  মো: ফয়েজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: তারেক খান ইতালী প্রবাসী, উপজেলা ছাত্রদলRead More


This site is protected by wp-copyrightpro.com