February, 2014
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সরাইলে আ.লীগের ২ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।শনিবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এক বিবৃতিতে এ তথ্য জানান।বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে সরাইল উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের প্রত্যক্ষ ভোটে বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরকে চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেয় জেলা আওয়ামী লীগ।কিন্তু এ সিদ্ধান্ত অমান্য করে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জয়নাল উদ্দিন (আনারস) ও সাবেক ছাত্রলীগRead More
কসবা চারগাছ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি : কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে স্বাধীনতার ৪২ বছর পর এই প্রথম চারগাছ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেন দুলু মাহজন, আমিনুল ইসলাম সম্পাদক এবং আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মূলগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন অফিস কে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭ জন প্রার্থীকে মোট ৩৪৬ জন ভোটারের মধ্যে ৩৩৫ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা মাহমুদ সারোয়ার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।সভাপতি পদে দুই জন প্রার্থীর মধ্যে দেলোয়ার হোসেন দুলু মাহজন ( আনারসRead More
আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চায় – আবু শামীম মোঃ আরিফ ভি.পি শামীম
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর, ঘাটুরা, তালশহরপূর্ব ইউপির বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত নেতা, জেলা ছাত্রদলের বিপ্লবী আহবায়ক ও সাবেক ভি.পি জেলা বি.এন.পির সমাজ কল্যান সম্পাদক আবু শামীম মোঃ আরিফ। গতকাল শনিবার গণসংযোগকালে তিনি বলেন আমি এই এলাকার কৃতি সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চায়। যে কোন সমস্যা সমাধানে নিজেকে আজীবন নিয়োজিত রাখব। আমি আপনাদের দোয়া ও ভালবাসা চায়। এসব এলাকা গণসংযোগকালে ভি.পি শামীমের সাথে ছিলেন জেলা বি.এন.পির সদস্য জিয়া উদ্দিন মুন্সি আঙ্গুর, সুহিলপুর ইউপির বি.এন.পির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, সাংগঠানিকRead More
পোস্টারের উপর পোষ্টার সাঁটানোর অসুস্থ রাজনীতি চর্চা না করার অনুরোধ : শ্রমিক নেতা হাজী জমসেদের বিবৃত
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সহ সভাপতি, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা শ্রমিকনেতা হাজী মোঃ জসিম উদ্দিন জমসেদ এক বিবৃতিতে পোষ্টারের উপর পোস্টার সাটানোর অসুস্থ রাজনীতি চর্চা না করা অতি উত্তম। তিনি বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে শহর ও আশাপাশের এলাকায় বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক পোস্টারিং করছেন। কিন্তু দুঃখ জনক বিষয়ক হলো কিছু প্রার্থীর পোষ্টার অপর প্রার্থীর পোষ্টারের উপর সাটানো হয়েছে। যাতে করে অসুস্থ রাজনীতি চর্চার হীন মন্যতা প্রকাশ পাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক সহাবস্থানের ধারাবাহিকতা রা করা আমাদের নৈতিক দায়িত্ব। নিজেরা অপরাধকে প্রশ্রয় দিলেRead More
শহীদ মিনার ভাঙার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় পতাকা মিছিল
ব্রাহ্মণবাড়িয়া: কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার ভাঙচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় পতাকা মিছিল করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। শনিবার বিকেলে রেডক্রিসেন্ট ভবন চত্বর থেকে পতাকা মিছিল বের করা হয়। পরে মিছিলকারীরা শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সামনে এসে সমাবেশ করে।সমাবেশে বক্তব্য রাখেন- ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, মহিলা পরিষদ সভাপতি সৈয়দা সামছুন্নাহার পলি, উদীচীর সভাপতি অধ্যাপক আবদুন নূর, সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন, আবৃত্তি শিল্পী হাবিবুর রহমান পারভেজ, উদীচী সদস্য ফারুক ভূঞা, শাহজাহান মিয়া, নীতিশ রঞ্জন রায়,Read More
সাকিবের দুর্ভাগা কপাল : জরিমানা তিন লাখ টাকা ও তিন ম্যাচ নিষিদ্ধ
সঞ্জয় কর্মকার(নিজস্ব প্রতিবেদক): সাকিব আল হাসানের ক্রিকেটীয় প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারও। সব ধরনের ক্রিকেটে তার ছাপ তিনি রেখেই চলেছেন দিনের পর দিন। বিশ্ব সেরা অলরাউন্ডারের খেতাবও বেশ কয়েকবার নিজের করে নিয়েছেন সাকিব। ভারতীয় প্রিমিয়ার লীগ, কাউন্টি ক্রিকেটে, অস্ট্রেলিয়ার বিগব্যাশেও সাকিব নিজেকে চিনিয়েছেন, উজ্জ্বল করেছেন লাল সবুজের পতাকা। সেই সাকিবই কিনা, কোটি কোটি ক্রিকেটপ্রেমীয়দের হৃদয় ভাঙলেন। মাঠের পারফরমেন্সে নয়, ভক্তদের হতাশ করলেন ক্যামেরার সামনে অশালীন অঙ্গভঙ্গি করে! দেশসেরা ক্রিকেটারের কাছে এমন অহমিকাপূর্ণ আচরণ সহজে মেনে নিতে পারেনি দেশের সাধারণ মানুষ। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, পত্রিকা ও ব্লগে এ নিয়েRead More
বিজয়নগরে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দাউদপুর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দল সহ প্রেসকাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রসুল আহম্মদ নিজামী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এড.তানভীর ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাজী আক্তার হোসেন, হোসেন মোহাম্মদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, আওয়ামীলীগ নেতা অশোক রায় চৌধুরী, মহিলা নেত্রীRead More
নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে জহিরুল ইসলাম সুজন ও সহকারী শিক বাবু নান্ট্র কর্মকারের যৌথ পরিচালনায় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকগণের অংশ গ্রহণের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, নিরবতা পালন ও শহীদ দিবসের তাৎপর্য পূর্বক আলোচনা ও দেশাত্বকবোধক গানের মাধ্যমে দিবসটি অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আঃ হান্নান মোঃ আজমল, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক নুরুল ইসলাম মাষ্টার, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী শরীফ উদ্দিন,Read More
কসবায় ভুয়া দলিল নামজারি করাতে ৭দিনে বিনাশ্রম কারাদন্ড
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ২০১৩ সালে ১৩ শতক ভূমি ভূয়া দলিল সম্পাদান ও স্বীয় নিজ নামে খারিজ সহ নামজারী করতে এসে খারিজি মামলার কাগজ পত্রাদি মিথ্যা ও ভূয়া দলিল প্রমানিত হওয়ায় উওম চন্দ্র ভমন নামে এক ব্যক্তিকে ৭দিনের কারাদন্ড প্রদান করে থানা পুলিশে সোর্পদ করার সংবাদ পাওয়া যায়। কসবা সহকারি কমিশনার (ভূমি)সোহেল আহাম্মদ গত ১৮ ফ্রেব্র“য়ারি উওম চন্দ্র ভমন পিতা কালাচান ভমন সাং মন্দভাগ,কসবা,ব্রাহ্মণবাড়িয়াকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।অপর দিকে কসবা থানার উপ পুলিশপরিদর্শক মজিবুর রহান জানান সোর্পদকারী উওম চন্দ্র ভমনকে জেলাকারারগারে যথাসময়ে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা এক্সপ্রেসে জিরা ও কিচমিচ উদ্ধার
প্রতিবেদক : গত বৃহস্পতিবার বিকেলে বিজিবি-১২ ব্যাটালিয়নের অভিযানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২৫২ কেজি ভারতীয় জিরা ও ৩৭ কেজি কিচমিচ উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয় নি।বিজিবি সূত্র জানায়, ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ এরশাদুল হক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় ওই ট্রেনে অভিযান চালায়। এ সময় ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা।



















