January, 2014
ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শামীম উন বাছির: দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোটের নেতাকর্মীরা। আজ শনিবার ১১ জানুয়ারী সকালে শহরের আনন্দময়ী কালী বাড়ি প্রাঙ্গন থেকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের জেলা পরিষদ সহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে। জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য জহর লাল সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও জেলা সাংগঠনিক সম্পাদক প্রদ্যুৎRead More
আখাউড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়া প্রতিনিধি: ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ গ্রেপ্তারকৃত সারা দেশের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।আজ ১১ জানুয়ারী শনিবার সকাল ১১টায় সড়ক বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশ করে। আখাউড়া পৌর বিএনপি’র সভাপতি মো. বাহার মিয়ার সভাপতিত্বেRead More
কসবায় “সার্চ”এর উদ্যোগে অসহায় সন্তানকে বিনামূল্যে সুন্নাতে খাৎনা স্বাস্থ্য কর্মসূচি
কসবা প্রতিনিধি ॥ সামাজিক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংস্থা “সার্চ ” কসবা উপজেলার উদ্যোগে কোয়ান্টম ফাউন্ডেশনের সহযোহিতায় অসহায় দরিদ্র পরিবারের ২০০জন সন্তানদেরকে শনিবার (১১ জানুয়ারী) দুপুরে কসবা টি আলী ডিগ্রী কলেজে স্বাস্থ্য সম্মেলন ২০১৪ ইং উপলক্ষে “সার্চ ” কসবা উপজেলার উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খাতনার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কসবা উপজেলা সার্চ এর প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল রোমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কসবা টি আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ তফাজ্জ হোসেন, কসবা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা মাহমুদ সারোয়ার, কসবা উপজেলা প্রেসক্লাবRead More
কসবায় ট্রেনে কাটা লাশ উদ্ধার
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার কসবা পুরান বাজারের ব্যবসায়ী প্রিয়লাল সাহার (২৮) ট্রেনে কাটা পড়া লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ। মহাজনের ঋণের হাত থেকে রেহাই পেতে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কসবা পৌর এলাকার সাহাপাড়া গ্রামের মৃত পল্লান সাহার ছেলে প্রিয়লালের পানের ব্যবসা ছিল। কিন্তু ব্যবসায় লোকসানের শিকার হয়ে বিপুল অঙ্কের টাকা ঋণ করেন। তিনি বিভিন্ন মহাজনের কাছ থেকে সুদে ঋণ নেন। গতকাল বেলা সাড়ে ১১টায় কসবার মন্দভাগ রেলস্টেশনে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে তাঁর কাটা পড়া লাশ রেলওয়েRead More
সরাইলে ভোট জালিয়াতি : তিন নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তার জামিন
ডেস্ক ২৪ :দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে লাঙল প্রতীকে জাল ভোট দেয়ার অভিযোগে সাজা পাওয়া সরাইলের সেই তিন নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জামিন পেয়েছেন। গত বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর শুক্রবার জেল থেকে মুক্তি পান। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ তানভির হোসেন জানান, জেলা দায়রা জজ মো.কাউছার মিয়ার আদালতে ওই তিন কর্মকর্তার পক্ষে আপিল করে অন্তর্বর্তী জামিন প্রার্থনা করা হয়। আদালত তাদের জামিন মঞ্জুর করেন। গত ৫ জানুয়ারি দুপুর সোয়া একটার দিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকালে নির্বাচন সংক্রান্ত বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনRead More
সরাইলে ভোট জালিয়াতি : তিন নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তার জামিন
ডেস্ক ২৪ :দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে লাঙল প্রতীকে জাল ভোট দেয়ার অভিযোগে সাজা পাওয়া সরাইলের সেই তিন নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জামিন পেয়েছেন। গত বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর শুক্রবার জেল থেকে মুক্তি পান। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ তানভির হোসেন জানান, জেলা দায়রা জজ মো.কাউছার মিয়ার আদালতে ওই তিন কর্মকর্তার পক্ষে আপিল করে অন্তর্বর্তী জামিন প্রার্থনা করা হয়। আদালত তাদের জামিন মঞ্জুর করেন। গত ৫ জানুয়ারি দুপুর সোয়া একটার দিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকালে নির্বাচন সংক্রান্ত বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনRead More
নবীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
নবীনগর প্রতিনিধি: সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেঠোপথ ও ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, ইকরা ফাউন্ডেশনের পরিচালক মো: সানাউল্লাহ, মেঠোপথের সভাপতি সাইফুল ইসলাম হকি, সাধারন সম্পাদক কাউসার আলম অপু প্রমুখ। ইব্রাহিমপুর ইউনিয়নের পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
নবীনগরে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রতিনিধি ঃ বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত ১০ টি প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও সহকারি ভূমি আবুল কালাম। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আল-মদিনা বেকারি ২০ হাজার , আজিজ বেকারি ১০ হাজার , রনি ট্রেডার্স ৫ হাজার , জয়নাল ষ্টোর ৫ হাজার, বোরহানউদ্দীন ৫ হাজার ,নারায়ন ষ্টোর ৫ হাজার , রনি ষ্টোর ৫ হাজার , রাধাকৃঞ্চ মিষ্টি ভান্ডার ৫ হাজার ,হাবিব ষ্টোর ২ হাজার , জালাল মিষ্টি ভান্ডার ২ হাজার টাকা ।
আশুযগঞ্জে দুটি সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
মোঃ আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্, ১০ জানয়ারী ২০১৪ঃ-ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের রেলগেইটে দুটি সিএনজি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দুটি সিএনজি পুড়ে যাওয়ায় প্রায় সাড়ে ১০লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত সিএনজি মালিক ছোট আবু। সিএনজি মালিক ছোট আবু জানায় আজ শুক্রবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার দিকে সিএনজিতে আগুন দেখে জনৈক একজন আমাকে ফোন করে জানায়। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার দুটি সিএনজি সম্পূর্ন পুড়ে ভস্মীভ’ত হয়ে গেছে। সে জানায় দুটি সিএনজি তিনি একমাস আগে ১০ লক্ষ ৪৫ হাজার টাকা দিয়ে কিনেছি। এ দুটি সিএনজি পুড়িয়ে দেওয়ায় আমার আয়-রোজগারেরRead More
অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক : আজ ঐতিহাসিক ১০ই জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ ১০ মাস পাকিস্তানে কারাবাস শেষে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ স্হানীয় আওয়ামী লীগ অফিসে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তরা কঠোর ব্যবস্থা নিয়ে হলেও অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।তারা বলেন, জামায়াত-শিবির ও বিএনপি চক্র যে ভাবে দেশের বিভিন্ন স্থানে ৭১এর কায়দায় সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে তা হতে দেওয়া যেতে পারে না। অবিলম্বে এই নির্যাতন বন্ধ করতে হবে।Read More



















