Tuesday, January 21st, 2014
বৃদ্ধের প্রাণ গেল অটোরিকশা চাপায়
বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সিংগারবিল- চাওড়া আঞ্চলিক সড়কের চাওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত নূরুল হক (৭০) উপজেলার নোয়াগাও গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নূরুল হক বাড়ি থেকে সিংগারবিল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চাওড়া এলাকায় একটি অটোরিকশা তাকে পেছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অং সাং থোয়ই জানান, হাসপাতাল থেকেRead More
সড়কের পাশে তরুনীর লাশ
মাসুদ, সরাইল থেকে: সরাইলে এক তরুনীর লাশ পাওয়া গেছে। তার নাম ফারজানা আক্তার ময়না(১৯)। সে পাকশিমুল ইউনিয়নের কালীশিমুল গ্রামের নূরুল ইসলামের মেয়ে। আজ মঙ্গলবার সকালে সরাইল-অরুয়াইল সড়কের কালীশিমুল গ্রামের গোরস্থানের পাশে ময়নার লাশ পড়ে থাকতে দেখে গ্রামের মানুষ। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশের সুরতহালকারী পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর ফরহাদ আব্বাস জানিয়েছেন মৃতদেহের থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নার পরিবারের সদস্যরাও নিশ্চিত করে বলতে পারছেননা কিভাবে তার মৃত্যু হলো। জানা গেছে, পিতা নূরুল ইসলাম, ময়না আর তার এক ছোট বোন একই ঘরে থাকতেন। সোমবার রাতে গ্রামে মেলাRead More



















