Main Menu

ইংরেজী নববর্ষ ২০১৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে জেলা বিএনপির শুভেচ্ছা

[Web-Dorado_Zoom]

ইংরেজী নববর্ষ ২০১৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ এমনিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এক বিবৃতিতে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)।
বিবৃতিতে হাফিজুর রহমান মোল্লা কচি ও মোঃ জহিরুল হক (জহির) বলেন, বিগত বছরের ৫ জানুয়ারী ভোটার বিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে।
এই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার জন্য এবং এই অবৈধ সরকার পতনের আন্দোলনে সকল ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares