Main Menu

আওয়ামী লীগের সম্মেলন সফলের লক্ষ্যে আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

আগামী ৩০ ডিসেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ২০১৪ সফল করার লক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের এক যৌথ কর্মীসভা সদর উপজেলার দামচাইল বাজারে অনুষ্ঠিত হয়। সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের উপস্থাপনায় কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আজম। সম্মেলনকে স্বার্থক ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে বক্তব্য রাখেন, নাটাই দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাদেকপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, বড়াইল ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, যুবলীগ নেতা নাসির উদ্দিন, এলেম খান, মহসিন খন্দকার, রায়হান উদ্দিন, হাজী সাইদুর রহমান জুয়েল, সিদ্দিকুর রহমান, হাজী আব্দুল ওয়াহাব, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আল আমিন, আনু মেম্বার, কাদির মেম্বার, আব্দুল সালাম, লূৎফুর রহমান রহমান সাচ্চু প্রমুখ।
সভায় প্রধান বক্তা মোঃ আলী আজম তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান যুব সমাজকে এই উন্নয়নে শরিক হয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। তিনি আগামী ৩০ ডিসেম্বরের সম্মেলনকে সফল করার লক্ষ্যে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালানোর জন্য সদর উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।  প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares