Main Menu

জেলা আওয়ামী লীগের সম্মেলন সফলের লক্ষ্যে সদর উপজেলা যুবলীগের কর্মীসভা

[Web-Dorado_Zoom]

আগামী ৩০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ২০১৪ সফল করার লক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামী যুবলীগের এক কর্মীসভা খাটিহাতা বিশ্বরোড মোড়ে অনুষ্ঠিত হয়। বুধল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হকের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা রায়হান উদ্দিনের উপস্থাপনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আজম। সম্মেলনকে স্বার্থক ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মন্টু মিয়া, বুধল ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাহার মেম্বার, যুবলীগ নেতা এহসানুল হক রিপন, মহসিন খন্দকার, বিল্লাল মিয়া, আবুল বাশার, মুন্সী সোহেল রানা, হাজী আল আমিন, সালাহ্ উদ্দিন-১, সালাহ্ উদ্দিন-২, জামাল উদ্দিন, হেবজু খন্দকার, অলিউর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক জিয়া বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে যেভাবে মিথ্যার বেসাতী করে বেড়াচ্ছেন এদেশের জনগণ সময়মত তার দাঁতভাঙ্গা জবাব দিবে। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares