Main Menu

কসবায় ইসলামী ব্যাংকের সহায়তায় অসহায় ৩০ শিশুর সুন্নাতে খৎতনা

[Web-Dorado_Zoom]

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি::  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ  কসবা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে কসবা স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগষ্টিক সেন্টারে  গরীব অসহায় ৩০ শিশুকে সুন্নাতে খৎনা সম্পন্ন করা হয়েছে।
গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ব্যাংক শাখার ব্যবস্থাপক মো.মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কুমিল্লা আঞ্চলিক জোনের প্রধান আকবর জালাল । বিশেষ অতিথি ছিলেন কায়েমপুর ইউপি  চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন সরকার, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, বাংলাদেশ মানবাধিকার কমিশন কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম তবিবুর রহমান জীবন, কসবা স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগষ্টিক সেন্টারের চেয়ারম্যান সাইফুল আলম(লিটন) প্রমুখ।  
ইসলামী ব্যাংক কসবা শাখার সেকেন্ড ম্যানেরজার আনিসুর রহমান মোল্লার সঞ্চালনায় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ  কসবা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাও উপস্থিতিতে আলোচনা সভার শেষে প্রধান অতিথি গরীব অসহায় ৩০ শিশুকে সুন্নাতে খৎতনা অনুষ্ঠানের শুভু উদ্বোধন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares