Main Menu

জেলা জামায়াতের সেক্রেটারী কাজী ইয়াকুব আলী গ্রেফতার।

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা এর নির্দেশনায় এসআই/ মনিরুজ্জামান ভুইয়া ও টিএসআই/আবুল কাশেম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারী কাজী ইয়াকুব আলী (৪২), পিতা-মৃত কাজী আঃ কাদের, সাং-শিকারপুর, থানা-কসবা, বর্তমানে পশ্চিম মেড্ডা হোসেন মঞ্জিল ৩য় তলা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অদ্য-১৯/১২/১৪ইং তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন পশ্চিম মেড্ডা হোসেন মঞ্জিল ৩য় তলার দক্ষিণ পূর্ব কর্ণারের রুম থেকে জামায়াত ইসলামীর বিভিন্ন বই ও লিফলেটসহ গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে তার বিরুদ্ধে অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, বর্ণিত ধৃত আসামীসহ আরো অজ্ঞাতনামা ১৫/১৬ নেতা-কর্মীগণ মিলে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ থানা এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করে পরবর্তীতে সরকারী বিরোধী ধ্বংসাত্মক ক্ষতিকর কার্যকলাপ কখন কোথায় করবে তা আলোচনা করার জন্য পশ্চিম মেড্ডা হোসেন মঞ্জিল ৩য় তলায় সমবেত হয়েছিল। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares