Main Menu

জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সহিত বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

[Web-Dorado_Zoom]

গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ এশা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সহিত জেলা বিএনপির নেতৃবৃন্দ সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য সচিব সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন, যুগ্ম আহবায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, মোবারক মুন্সী, এডঃ গোলাম সারোয়ার খোকন, এডঃ আনিছুর রহমান মঞ্জু, হাজী সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এ.বি. এম. মোমিনুল হক, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডঃ সামছুজ্জামান কানন, সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, সাবেক সহ দপ্তর সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী প্রমুখ।
জেলা বিএনপির নেতৃবৃন্দ মতবিনিময় কালে আগামী ২২ শে ডিসেম্বর সোমবার পৌর মুক্তমঞ্চে জেলা বিএনপির সম্মেলনে ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সম্মেলনের দিন উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করার জন্য উদ্বাত্ত আহবান জানান।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares