Main Menu

আওয়ামীলীগ নেতা রফিকুলের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ায় রিছাল-(২৫) হত্যা মামলার প্রধান আসামী ও ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের (মাইমল রফিক) বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কান্দিপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়ি থেকে এই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে মধ্যে ১১টি রামদা, ২টি টাকশাল, ২টি ছোড়া এবং ৪টি রড। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অস্ত্র উদ্ধার করে বলে জানা গেছে।
এ ব্যাপারে সদর মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, রফিকুল ইসলামের বাসভবন থেকে এই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares