মোঃ আওয়াল এর ইন্তেকাল
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কার্যালয়ের অবসর প্রাপ্ত কর্মচারী মোঃ আব্দুল আওয়াল (মাখন) (৭০) শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজীউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ এশা মরহুমের নামাজের জানাজা কাজীপাড়া দরগাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ কাজীপাড়া আত্কা পীর মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
« নাসিরনগরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কমিটি ঘটনে চলছে ব্যাপক তোড়জোর। (Previous News)
(Next News) আখাউড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত »



















