Main Menu

নিজামীর ফাসির রায়ে আশুগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি॥বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, সাধারণের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাসির রায় দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১। এই রায় হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে নিজামীর ফাসির রায় ঘোষণার পর আশুগঞ্জ উপজেলা যুবলীগ এর উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক মো. জিয়াউদ্দিন খন্দকারের পরিচালনায় মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আশুগঞ্জ গোল-চত্তর এলাকায় এসে মিছিলটি শেষ হয়। এসময় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহীন আলম বকসী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু মূসা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইনুল হক মামুন, যুবলীগের সদস্য কামাল মুন্সি উপস্থিত ছিলেন। মিছিল শেষে উপস্থিত সকলকে যুবলীগের পক্ষ থেকে মিষ্টি বিতরন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares