Main Menu

আশুগঞ্জে উপজেলা যুবলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

[Web-Dorado_Zoom]


হযরত মুহাম্মদ (সা.) ও হজ্জ এবং তাবলিগ জামায়াত নিয়ে অশালীন বক্তব্য প্রদানের দায়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি’র বিচারের দাবীতে সম্মিলিত ইসলামী সংগঠনের ডাকে হরতালের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে আজ রবিবার সকালে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হরতাল বিরোধী মিছিল ঢাকা-সিলেট মহাসড়কসহ উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক মো. হানিফ মুন্সি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা মাহবুবুর রহমান,মো. জাকির হোসেন বাদল,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, এ সময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মুরাদ মিয়া, সাধারন সম্পাদক আবু মোছা আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক যুগ্ন আহবায়ক মো. শাহিন বকসি , উপজেলা যুবলীগের সদস্য হাসানুজ্জামান হাসান,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মইনুল হক মামুন,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সজিবুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন দেশে নৈরাজ্য সৃষ্টি ও ৭১’ সালের মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধীদের বাচানোর জন্য মৌলবাদিরা এ হরতাল আহবান করেছে। দেশের মানুষ এই অযোক্তিক হরতালকে প্রত্যাখান করেছে। পাশপাশি ভবিষ্যতে এ জাতীয় হরতাল দিলে যুবলীগ তা রাজপথে মোকাবেলা করবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares