Main Menu

বিজয়নগরে দুটি ঘর পুড়ে ছাই

[Web-Dorado_Zoom]


ব্রা‏হ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি টিনসেটঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাতে উপজেলার চম্পকনগর ইউনিয়নের থানঘেরারগাঁও গ্রামের মনু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটেছে। গ্রামবাসী জানায়, গত বুধবার রাত নয়টার দিকে বসতবাড়ির কুপির আগুন থেকে মনু মোল্লার একটি বসতঘরে আগুন লেগে যায়। এর পর পাশের ঘরেও আগুন লেগে পুড়ে যায়। এতে মনু মোল্লার চার লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।  বিজয়নগর উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares