Main Menu

পুলিশের ভিজিল্যান্স টিমের জেলার বিভিন্ন উপজেলার পূজামন্ডপ পরিদর্শন

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এর তত্ববধানে প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে গঠিত ভিজিল্যান্স টিমের সদস্যরা শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর সরাইল ও বিজয়নগর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার নেতৃত্বে পরিদর্শক দলটি পূজা মন্ডপের পূজার্থীদের ও দর্শনার্থীগণের শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিশৃঙ্খলা সম্পর্কে খোঁজ খবর নেন। নেতৃবৃন্দ উৎসব মুখর পরিবেশে পূঁজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন। পূঁজামন্ডপ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, দৈনিক আমাদের সময়ের ষ্টাফ রিপোর্টার দীপক চৌধুরী বাপ্পী, সময় টিভির জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী ও ট্রাফিক ইন্সপেক্টর মোঃ বায়জিদ প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares