নাসিরনগর ভলাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেনা বেগম আর নেই
[Web-Dorado_Zoom]
মোঃ আব্দুল হান্নান- | – জেলার নাসিরনগর উপজেলার ২নং ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ধনু মিয়া মাষ্টারের সহধর্র্মিনী, সাবেক চেয়ারম্যান দেলোয়ার আলীর মেয়ে ও বর্তমান চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহর মা, সাবেক চেয়ারম্যান হেনা বেগম আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগার ঘটিকার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ——রাজিউন। তিনি দির্ঘদিন যাবৎ অসুস্থতা জনিত কারণে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। মৃত্যুকালে তিনি চার পুত্র এক কন্যা নাতি নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর উপজেলা শাখা কর্মরত সকল সাংবাদিকরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
« অসহনীয় লোডশেডিং- বিজয়নগরের বিদ্যুৎ গ্রাহকদের চরম ভোগান্তি (Previous News)



















