Main Menu

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের একজন নিহত, আহত অপর পাঁচ

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৈন্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলকিস বেগম নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের অপর পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, মৈন্দ গ্রামের আলতাব আলীর ঘরের উপর দিয়ে প্রতিবেশী কাসেম মিয়া বৈদ্যুতিক সংযোগ টানেন। ওই সংযোগে লিকেজ হয়ে আজ সকাল থেকে আলতাব আলীর বসতঘর বিদ্যুৎতাড়িত হয়ে যায়। সন্ধ্যায় বিলকিস বেগমের শ্বাশুড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে গিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা গুরুত্বর আহত হয়ে পড়ে। পরে আহত বিলকিসসহ অন্যান্যদের জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিলকিসকে মৃত ঘোষণা করে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares