Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের মালিহাতা এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা নামকস্থানে পৃথক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বাসিন্দা আবু শামা-(৬৫) এবং সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের হিরন ঠাকুরের ছেলে পিয়াস ঠাকুর-(২৭)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মালিহাতা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটর সাইকেল বৃদ্ধ আবু শামাকে ধাক্কা দিলে তিনি আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিশ্বরোড হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন
অপরদিকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা শ্বশ্মানঘাট এলাকায় একটি মোটর সাইকেলকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে এর আরোহী পিয়াস ঠাকুর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares