Main Menu

বিএনপির কাছেই ইসলাম ও মুসলমানরা নিরাপদ–সৈয়দ একরামুজ্জামান

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.ফায়েজ উদ্দিনের মৃত্যুতে এক শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাঁঠালকান্দি ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজি ধন মিয়া।প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এমএ হান্নান চেয়ারম্যান,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন চেয়ারম্যান,চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূঞা,উপজেলা ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ আলী।এসময় সৈয়দ একরামুজ্জামান বলেন,বিএনপি ইসলামি মূল্যবোধ ও ইসলামি আচার-আচরণে বিশ্বাসী।বিএনপির কাছেই ইসলাম ও মুসলমানরা নিরাপদ।ইসলামের কল্যান ও বিকাশ বেশী বেশী করতে হলে আবারো বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।এজন্য আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।শোক সভাপটি পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল আহমেদ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares