Main Menu

সরাইলে যাত্রীবাহী নৌকায় ডাকাতি ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি নৌকায় দিনের বেলায় ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার পড়ন্ত বিকেলে উপজেলার চুন্টা এলাকার হাওরের মাঝখানে ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতদল নৌকার যাত্রীদের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
নৌকার মাঝি ও ডাকাতের কবলে পড়া যাত্রীরা জানায়, বিকালে চুন্টার ঘাগরাজোর নৌকা ঘাট থেকে ২৫/৩০ জন  যাত্রী নিয়ে একটি নৌকা জয়ধরকান্দির উদ্যেশ্যে রওয়ানা দেয়। এ সময় এক যুবক আমড়া নিয়ে যাত্রী বেশে নৌকায় উঠে। তামান্না (০৫) নামের এক বাচ্চাকে একটি আমড়া খেতে দেয়। কিছুক্ষণ পর ওই যুবক মুঠোফোনে কোথায় যেন কথা বলে। ততক্ষণে নৌকাটি হাওরের মাঝখানে চলে যায়। হঠাৎ ভূঁইশ্বরের দিক থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে ১৪/১৫ জনের মুখোশ পড়া একদল ডাকাত এসে যাত্রীবাহী ওই নৌকাটিতে ওঠে। ডাকাতরা পাইপগান, চাপাতি, রামদা ও ছোঁড়াসহ বিভিন্ন অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ফেলে। তারা নৌকার মাঝিদের হাত পা বেঁধে ইঞ্জিনচালিত নৌকাটি বিকল করে ফেলে। পরে সকল যাত্রীদের মারধর করে নগদ তিন লাখ টাকা,স্বর্ণালঙ্কার, মুঠোফোনসেটসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares