Main Menu

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রব এর বিদায়ী অনুষ্ঠান

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব দীর্ঘ তিন বছরের অধিককাল সুনামের সহিত দায়িত্বপালন শেষে বিজয়নগর থানায় বদলী জনিত বিদায় উপলক্ষে রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ তাপস রঞ্জন ঘোষ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) জনাব মোঃ শফিকুল ইসলাম। আবেগতাড়িত এই বিদায়ী অনুষ্ঠানে তাঁর সহকর্মীগন অফিসার ইনচার্জ এর বলিষ্ঠ ভূমিকার কারণে ব্রাহ্মণবাড়িয়া দাঙ্গা, মাদক, ছিনতাই, চাঁদাবাজী, ডাকাতিসহ অপরাধ দমনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা ব্যক্ত করেন। বিদায়ী অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব কর্মকালে তাঁর সহকর্মী, সাংবাদিক, নাগরিকসহ সব শ্রেনীপেশার মানুষের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং পরবর্তী কর্মস্থলে যেন সফলতার সহিত দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সবার সহযোগিতা কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares